images

লাইফস্টাইল

বারবার একই ব্যক্তিকে স্বপ্নে দেখা কীসের ইঙ্গিত?

লাইফস্টাইল ডেস্ক

২৪ জানুয়ারি ২০২৬, ০৩:১৯ পিএম

একেক জনের স্বপ্ন একেক রকম। কেউ স্বপ্নে ভয়ংকর ঘটনা দেখেন, আবার কেউ দেখেন অদ্ভুত অবাস্তব জিনিস। অনেকে বারবার স্বপ্নে দুর্ঘটনা দেখেন। কেউ দেখেন অচেনা জায়গা, অদ্ভুত মানুষ। যার কোনোটারই বাস্তব অস্তিত্ব নেই। 

কারো কারো স্বপ্নে বারবার ফিরে আসে একই মানুষ, একই পরিস্থিতি, একই ভয়। ঘুম ভাঙার পরও মনে যার মুখ থেকে যায়। বাস্তবে হয়তো অনেক দূরে আছে এমন মানুষ স্বপ্নে বারবার ফিরে আসে। মনে প্রশ্ন জাগে, এমন স্বপ্ন দেখার মানে কী? বারবার একই লোককে স্বপ্নে দেখার বিষয়টি কি কাকতালীয় না কি মনের গভীরে লুকিয়ে থাকা কোনো ইঙ্গিত?

sleep-guy-800x600 

মনোবিজ্ঞান ও স্লিপ রিসার্চ বলছে—এ ধরনের স্বপ্ন মোটেও অস্বাভাবিক নয়। হার্ভার্ড মেডিকেল স্কুলের স্লিপ রিসার্চ অনুযায়ী, আমাদের মস্তিষ্ক ঘুমের সময় সারাদিনের অভিজ্ঞতা, ভয়, ট্রমা ও অবদমিত অনুভূতিগুলোকে “প্রসেস” করে।

স্বপ্ন মূলত আমাদের অবচেতন মনের ভাষা। যে মানুষটিকে বারবার স্বপ্নে দেখছেন, তিনি হয়তো আপনার জীবনে মানসিকভাবে খুব গুরুত্বপূর্ণ। মনে জমে থাকা কথা, না বলা অনুভূতি সবই স্বপ্নের মাধ্যমে ফিরে আসে। কারো সঙ্গে ঝগড়া, বিচ্ছেদ কিংবা না বলা ভালোবাসা থাকলে সেই মানুষ স্বপ্নে আসতেই পারে। আপনার এমনটাও হতে পারে যে স্বপ্নে দেখা মানুষটিই আপনার স্ট্রেসের কারণ। কাজ, পরিবার বা সম্পর্কজনিত টেনশন— সবকিছুরই প্রতিফলন ঘটে স্বপ্নে।

Resources-16-tips-for-a-good-nights-sleep

বিশেষজ্ঞরা কী বলছেন? 

মনোবিদ Dr. Deirdre Barrett (Harvard psychologist) বলেন “Nightmares often reflect unresolved fear, trauma, or chronic stress.”  যার বাংলা অর্থ অতীতের ট্রমা, দীর্ঘদিনের ভয়, মানসিক চাপ পুরোপুরি কাটিয়ে না উঠলেই তার প্রতিফলন ঘটে স্বপ্নে। ফলে বারবার ভয়ঙ্কর স্বপ্ন ফিরে আসে।

মনোবিজ্ঞানী কার্ল জাং এর মতে “Dreams use symbols when reality is too complex for the conscious mind”। এই কারণেই স্বপ্নে অদ্ভুত জায়গা, অচেনা মানুষ, অবাস্তব পরিস্থিতি দেখা যায়।

Sleep-Quality-Feature-Edited

মনোবিজ্ঞানের জনক Sigmund Freud বলেছেন “A dream is the fulfillment of a wish.” ফ্রয়েডের মতে স্বপ্ন হচ্ছে মনের সেই ইচ্ছা বা অনুভূতির প্রকাশ, যা জাগ্রত অবস্থায় আমরা জাহির করি না বা সবসময় ধরতে পারি না।

আধ্যাত্মিক মতে বারবার একই মানুষ দেখা মানে তার সঙ্গে কোনো “কার্মিক কানেকশন” আছে। তবে এটি নিছক বিশ্বাস। এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ মেলেনি।

thumbnail_large_blog-stress-sleep-medicine-1_tcm88-2714879

কখন সতর্ক হবেন?

স্বপ্ন দেখে ঘুম ভেঙে অস্বস্তি লাগলে, সারাদিনের কাজকর্মে প্রভাব পড়লে, বারবার একই দুঃখ বা ভয় কাজ করলে প্রয়োজনে কাউন্সেলরের সাহায্য নিন।