images

লাইফস্টাইল

এই জাপানি কৌশলে পায়ের ব্যথা ১০ মিনিটেই কমবে, মানসিক চাপও যাবে দূরে

লাইফস্টাইল ডেস্ক

১১ নভেম্বর ২০২৫, ০৩:০২ এএম

জাপানের প্রাচীন পদ্ধতি ‘আশি-ইউ’ বা জাপানি ফুট-সোকের মাধ্যমে মাত্র ১০-১৫ মিনিটে পায়ের ব্যথা কমানো সম্ভব। এই পদ্ধতি শুধু পেশির শক্তি বাড়ায় না, মানসিক চাপও কমায়। অতিরিক্ত উদ্বেগ, উৎকণ্ঠা বা ঘুমের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

কীভাবে করতে হয় আশি-ইউ?

১. বড় পাত্রে উষ্ণ পানি ভরুন।
২. পা গোড়ালি পর্যন্ত সম্পূর্ণ ডুবে থাকবে এমনভাবে রাখুন। পানি আরামদায়ক তাপমাত্রার হওয়া উচিত।
৩. চাইলে পানিতে সামান্য সৈন্ধব লবণ বা রোজমেরি মিশাতে পারেন। ল্যাভেন্ডার তেলের ব্যবহারও করা যায়।
৪. পা ১০-১৫ মিনিট বা সর্বোচ্চ ২০ মিনিট ভিজিয়ে রাখুন।
৫. পা ভিজানোর সময় মন শান্ত রাখুন। কথা বলা বা মোবাইল ব্যবহার করবেন না। হালকা সঙ্গীত চালিয়ে রাখতে পারেন। দুই হাত কোলের উপর রেখে গভীর শ্বাসপ্রশ্বাস (ডিপ ব্রিদিং) করুন।
৬. সময় শেষ হলে পা তুলে শুকনো তোয়ালে দিয়ে মুছে মোজা পরে নিন।

japan

উপকারিতা

রক্ত সঞ্চালন বাড়ায়: উষ্ণ পানি রক্তনালিকে প্রসারিত করে, ফলে পা ও সারা শরীরে রক্ত সঠিকভাবে প্রবাহিত হয়।

পেশি ও স্নায়ু শক্তি বাড়ায়: পায়ের পেশি সক্রিয় হয়, ব্যথা কমে।

মানসিক চাপ কমায়: ডিপ ব্রিদিংয়ের কারণে মন শান্ত থাকে।

আরও পড়ুন: ঘন ঘন চা পানের অভ্যাসে কি কিডনিতে পাথর জমে?

ঘুমাতে সাহায্য করে: রাতে শোয়ার আগে করলে অনিদ্রা দূর হয়, দুশ্চিন্তাও কমে।

টক্সিন বের করে: উষ্ণতা লোমকূপ খুলে দেয়, ঘামের মাধ্যমে শরীরের বর্জ্য পদার্থ বের হয়।

jhapab

এই পদ্ধতি বড়জোর ২০ মিনিট সময় নিলে দারুণ ফল পাওয়া যায়। পায়ের ব্যথা, ক্লান্তি, উদ্বেগ ও মানসিক চাপ কমাতে আশি-ইউ একটি সহজ, প্রাকৃতিক ও ওষুধবিহীন উপায়।

এজেড