images

লাইফস্টাইল

হিটিং রড পরিষ্কারের আসল উপায় 

লাইফস্টাইল ডেস্ক

০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:১১ পিএম

শীতকালে গোসল করার প্রসঙ্গ আসলেই মাথায় জেঁকে বসে আলসেমি। এসময় বেশিরভাগ মানুষই গরম পানিতে গোসল করেন। যাদের বাড়িতে গিজার আছে তারা সেটিই ব্যবহার করেন। কিন্তু যাদের গিজার নেই তারা অনেকে এই কাজে হিটিং রড ব্যবহার করেন। 

সমস্যা হলো টানা ব্যবহারের ফলে অনেকসময় এর ওপর সাদা স্তর জমতে শুরু করে। এটি যে কেবল রডের কার্যক্ষমতাই নষ্ট করে তা নয়। এমন স্তর জমলে হিটিং রড দ্রুত নষ্টও হয়ে যায়। 

heating_rod2

এই স্তরটি সাধারণত পানিতে উপস্থিত খনিজ পদার্থের কারণে তৈরি হয়। কিছু ঘরোয়া উপায়ে হিটিং রড পরিষ্কার করা যায়। কীভাবে এটি পরিষ্কার করবেন, চলুন জেনে নিই- 

প্রথম পদ্ধতি

প্রথমে একটি বালতিতে পানি ভরে তাতে রড ঝুলিয়ে দিন। রড খুব গরম হয়ে গেলে, এটি সরিয়ে একটি খালি স্টিলের বালতিতে ঝুলিয়ে দিন। শীঘ্রই রড গরম করার পরে লাল হতে শুরু করবে এবং সাদা স্তরটিতে ক্র্যাক ধরতে শুরু করবে। যখন এমনটা হবে তখন আবার জল ভর্তি বালতিতে রাখুন। দেখবেন সাদা প্রলেপ খুলে পড়ে যাচ্ছে। এতে ধীরে ধীরে রড পরিষ্কার হয়ে যাবে।

heatig-rod2

দ্বিতীয় পদ্ধতি

সাদা স্তর অপসারণের জন্য ব্যবহার করতে পারেন ভিনেগার। এজন্য প্রথমে একটি পাত্রে পানি ও ভিনেগারের মিশ্রণ তৈরি করুন। তারপর এই মিশ্রণে রডটি ডুবিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। এরপর, একটি নরম কাপড় দিয়ে রডটি ঘষুন। ভিনেগারের অম্লীয় বৈশিষ্ট্য সাদা স্তর অপসারণ করতে সাহায্য করবে। ফলে রডটি পরিষ্কার হবে এবং চকচক করবে। 

তৃতীয় পদ্ধতি

পানিতে ২ চামচ হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে আঠা তৈরি করুন। এতে রড দিয়ে ৫ মিনিট রেখে দিন। এরপর, ব্রাশের সাহায্যে রডটি ঘষে পরিষ্কার করুন। এভাবে হিটিং রড নতুনের মতো চকচক করবে এবং পানিও দ্রুত গরম হতে শুরু করবে।

এসব নিয়ম মেনে খুব সহজেই অল্প খরচে বাড়িতেই হিটিং রড পরিষ্কার করতে পারেন।

এনএম