লাইফস্টাইল ডেস্ক
২৬ মে ২০২২, ১২:৫৫ পিএম
বাজারে এখন খুব কম দামেই মিলছে কাঁচা আম। মিষ্টিপ্রেমীদের জন্য আমের মোরব্বা বানানোর উপযুক্ত সময় এটি। মাত্র ৪টি উপাদানে বানাতে পারেন আমের এই বিশেষ আচার। রেসিপি দিয়েছেন নুসরাত জাহেরা জেবিন (ঈষা)।
উপকরণ
কাঁচা আম- ১ কেজি
চিনি- ১ কেজি

দারুচিনি- ১/২ ইঞ্চি সাইজের ২ টুকরো
পানি-১/২ লিটার
পান খাওয়ার চুন- ১ চা চামচ
প্রণালি
কাঁচা আম ছিলে ২ভাগ করে নিন। মাঝ বরাবর কাটতে হবে। আঁটি কিছুটা শক্ত এমন আম নিতে হবে। কাটা চামচ দিয়ে আমের টুকরোগুলো উভয় পাশে কেঁচে নিন।
১ চা চামচ লবণ মেশানো ডুবো পানিতে আমের টুকরোগুলো সারা রাত ভিজিয়ে রাখতে হবে। এতে আমের কষ বের হয়ে যাবে।
পরদিন আমগুলো ভালো করে নিংড়ে পানি দিয়ে ধুয়ে নিন। ১ চামচ চুন মেশানো ডুবো পানিতে ২ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর কুসুম গরম পানি দিয়ে কয়েকবার ভালো করে নিংড়ে ধুয়ে ফেলুন।
চুলায় একটি পাত্রে চিনি, পানি ও দারুচিনি দিয়ে দিন। চিনি গলে গেলে আমগুলো দিয়ে ৪০-৪৫ মিনিট জাল করতে হবে। এসময় চুলার আঁচ মাঝারি রাখবেন।
৪৫ মিনিট পর চুলা বন্ধ করে দিন। মোরব্বা ঠান্ডা হলে বয়ামে ভরে সংরক্ষণ করুন।
এনএম