images

লাইফস্টাইল

ভ্রু পাতলা হয়ে যাচ্ছে? ঘুমানোর আগে এভাবে যত্ন নিন 

লাইফস্টাইল ডেস্ক

১৭ আগস্ট ২০২৪, ১২:০৩ পিএম

চোখ নিয়ে কাব্য গল্পের শেষ নেই। অনেকেই লিখেছেন গান। নারীর সৌন্দর্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে চোখ। আর চোখের সৌন্দর্য নির্ভর করে ভ্রুদ্বয়ের ওপর। চোখ সাজ ফুটিয়ে তুলতে অনেকে পার্লারে গিয়ে ভ্রু প্লাক করান। তবে বর্তমানে কিন্তু ট্রেন্ড চলছে মোটা ভ্রুর। 

নামীদামী তারকা থেকে শুরু করে ফ্যাশন সচেতন অসংখ্য মানুষকে মোটা ভ্রুতে দেখা যাচ্ছে। তবে কারো কারো ভ্রু দিন দিন ক্রমশ পাতলাই হয়ে যাচ্ছে। রাতে ঘুমানোর আগে সঠিক নিয়মে যত্ন নেওয়ার মাধ্যমেই কিন্তু ভ্রুর ঘনত্ব বাড়ানো সম্ভব। চলুন বিস্তারিত জেনে নিই- 

face

ভালো করে মুখ ধুতে হবে 

ঘুমোনোর আগে অবশ্যই মেকআপ তুলে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। অনেকসময় মুখ ধোয়া হলেও ভ্রুর অংশটি বাদ পড়ে যায়। এই অংশটি পরিষ্কার করতে ভুলবেন না। 

ক্যাস্টর অয়েল ব্যবহার করুন 

মোটা ভ্রু চাইলে নিয়মিত ভ্রুর যত্ন নিতে হবে। গোসলের আগের হালকা কোনো তেল লাগাতে পারেন। তাহলে বেশ উজ্জ্বল দেখাবে। ক্যাস্টর অয়েল মালিশ করলে ভ্রুর ঘনত্ব বাড়ে। তবে রাতারাতি এতে কাজ হবে না, ধৈর্য ধরতে হবে।

eye

ভ্র আঁচড়ান 

চুল আঁচড়ানোর সঙ্গে সঙ্গে ভ্রুও আঁচড়ানো জরুরি। বাজারে ভ্রু আঁচড়ানোর ছোট ব্রাশ পাওয়া যায়। এটি দিয়ে ভ্রু আঁচড়ান। 

সঠিক নিয়মে ভ্রু মেকআপ করুন 

চোখের মেকআপ শুরুর আগে ভ্রুর মেকআপ করে নিন। প্রথমেই ময়েশ্চারাইজার লাগিয়ে নেবেন। মিনিট পাঁচেক পরে নিজের চুলের রং অনুযায়ী আইশ্যাডো আই ব্রো ব্রাশে নিয়ে ভ্রুতে বুলিয়ে ভ্রুর শেপ ঠিক করতে হবে। সময় না থাকলে আই ব্রো জেল ব্যবহার করতে পারেন।

brow1

মালিশ করুন 

ভ্রুর ঘনত্ব বৃদ্ধি করতে মাঝেমধ্যেই দুই আঙুল দিয়ে ভ্রু জোড়া মালিশ করে নিন। দিনে দুই থেকে তিন বার এমনটা করতে পারলে ওই অংশে রক্ত সঞ্চালন ভালো হয়, এতে ভ্রুর ঘনত্ব বৃদ্ধি পাবে। 

এনএম