Dhaka Mail Logo

লাইফস্টাইল

‘দেশীদশে’ বর্ষার পোশাকে ৫০% পর্যন্ত ছাড়!

লাইফস্টাইল ডেস্ক

০৪ জুলাই ২০২৪, ০৯:০৬ এএম

ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ছয়টি ঋতুই আমাদের প্রকৃতিতে বিভিন্নভাবে সাজিয়ে দেয় তার আপন সাজে। আষাঢ়-শ্রাবণ এই দুইমাস বর্ষাকাল। বর্ষায় প্রকৃতি সেজে উঠে তার আপন মহিমায়। 

অনন্য ভাবনায় গঠিত ফ্যাশন উদ্যোগ ‘দেশীদশ’ও চায় এই বর্ষায় ক্রেতাদের আপন সাজে সাজাতে। বর্ষায় পোশাক পরিচ্ছদ হওয়া চাই বর্ষা উপযোগী। তাই দেশীদশের দশটি ব্র্যান্ডেই এখন বর্ষা পরার মতো পোশাকের বিশাল সমাহার। সঙ্গে বাড়তি পাওয়া বর্ষার বিশেষ ছাড়, নির্দিষ্ট পণ্যে ৫০% পর্যন্ত মূল্যছাড়। তাই এই বর্ষায় আপনার নিত্যদিনের অনুষঙ্গ হোক দেশীয় পোশাক।

আরও পড়ুন: গ্রীষ্ম উৎসবে দেশীদশ

দেশীদশ, একই ছাদের নিচে নান্দনিক সাজে দেশের ১০টি সেরা ফ্যাশন ব্র্যান্ড নিপুণ, কে ক্রাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিয়ানা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি এর সমন্বয়ে গঠিত। জন্মলগ্ন থেকে দেশীদশ গত ১৫ বছরে দেশীয় ফ্যাশন শিল্প বিকাশে নিরন্তর কাজ করে চলছে। ক্রেতাসন্তুষ্টি ও সময় উপযোগী সামগ্রী নিয়ে সর্বদাই দেশীদশ এর সকল ব্র্যান্ডগুলো থাকে সবসময় প্রস্তুত । 

dos2

বর্ষার এই আয়োজন ‘বর্ষার বিশেষ ছাড়’ থাকবে ঢাকার বসুন্ধরা সিটির লেভেল চার, সিলেটের কুমারপাড়া আর চট্টগ্রামের আফমি প্লাজার লেভেল ৫ এ অবস্থিত দেশীদশ আউটলেটগুলোতে। ৫০% পর্যন্ত এই মূল্যছাড়ে থাকবে সকল ব্র্যান্ডের শাড়ি, পাঞ্জাবি, স্ট্রিচ ড্রেস, আনস্ট্রিচ ড্রেস, শার্ট, টি-শার্ট, টপস, কামিজসহ আরো অনেক সামগ্রী। ৩ জুলাই থেকে শুরু হওয়া বর্ষার বিশেষ ছাড় চলবে ২০ জুলাই পর্যন্ত।

আউটলেটের পাশাপাশি অনলাইনেও প্রদর্শিত হবে এই মূল্যছাড়ের সামগ্রী। দেশীদশের ফেসবুক পেজ  ও  দেখা যাবে এই আয়োজনের বর্ণিল সব পোশাক। 

এজেড