Dhaka Mail Logo

লাইফস্টাইল

দিনের কোন সময়ে মিষ্টি খেলে রক্তে শর্করার মাত্রা বাড়বে না? 

লাইফস্টাইল ডেস্ক

০৬ মে ২০২৪, ০৩:২৭ পিএম

ডায়াবেটিস ধরা পড়ার পর প্রথম আফসোসের বিষয় হয়ে দাঁড়ায় মিষ্টি খেতে না পারা। মিষ্টি খাবেন কিন্তু রক্তে শর্করার পরিমাণ বসে থাকবে— এ যেন হাতে চাঁদ পাওয়া। তবু মনে মনে অনেক ডায়াবেটিক ভাবেন, আহা যদি মিষ্টি খেয়েও শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা যেত! 

পুষ্টিবিদরা কিন্তু জানাচ্ছেন, অবিশ্বাস্য মনে হলেও এই ধারণা কিন্তু সত্যি। এক্ষেত্রে বাড়তি শর্করা নিয়ন্ত্রণে রাখতে গেলে এই জাতীয় খাবার বা পানীয় কোন সময় খাচ্ছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালে চা-কফি থেকে শুরু করে দুপুরে কাপকেক কিংবা বিকেলে আইসক্রিম—খাবার যা ই খান না কেন, তার নির্দিষ্ট নিয়ম রয়েছে। অন্তত আয়ুর্বেদ তেমনটাই বলছে। 

sweet2

মিষ্টিজাতীয় খাবার বেশি খাওয়া ভালো নয়। তবুও এই খাবারের লোভ সামলাতে পারেন না অনেকেই। তাই ক্ষতি এড়াতে চাইলে মিষ্টি খাওয়ার সঠিক সময় জানতে হবে? কখন মিষ্টি খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে? 

পুষ্টিবিদদের মতে, মিষ্টি কিংবা মিষ্টিজাতীয় খাবার খালি পেটে একদমই খাওয়া যাবে না। এতে হঠাৎ করে রক্তে শর্করা বেড়ে যাবে। যা সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, প্রোটিন, কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর ফ্যাট এবং ফাইবারের মতো খাবারের সঙ্গে মিষ্টি খেলে ক্ষতির সম্ভাবনা কম হয়। তবে সবার ক্ষেত্রেই যে এই নিয়ম কাজ করবে এমনটা নয়। 

sweet3

অনেকেই ভাবেন কেবল মিষ্টি, কেক বা পেস্ট্রিতেই কেবল চিনি থাকে। এই ধারণাও ঠিক নয়। কোমল পানীয়, প্যাকেটজাত খাত, প্রক্রিয়াজাত খাবারেও প্রচুর পরিমাণ চিনি থাকে। তাই সারা দিনে কী খাচ্ছেন আর কতটা পরিমাণ খাচ্ছেন তার ওপরও রক্তের শর্করার ওঠা-নামা অনেকটাই নির্ভর করে। 

দুপুরে খাবার খাওয়ার পর যদি মিষ্টি খান, সেক্ষেত্রে ক্ষতির আশঙ্কা কিছুটা কমে। কারণ, এই সময়ে দেহের বিপাকক্রিয়া ভালো থাকে। শারীরিকভাবে সক্রিয় থাকলে মিষ্টিজাতীয় খাবার তাড়াতাড়ি শক্তিতে রূপান্তরিত হতে পারে। 

sweet4

তাই আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে আর খুব বেশি মিষ্টি খেতে ইচ্ছে করে তবে তা দিনের বেলাতেই খেয়ে নিন। রাতে শেষ পাতে মিষ্টিমুখ না করাই শ্রেয়। সকালে খালি পেটেও মিষ্টি খাওয়া চলবে না।

এনএম