লাইফস্টাইল ডেস্ক
১০ এপ্রিল ২০২৪, ০২:৩০ পিএম
দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে আসছে ঈদ উল ফিতর। আগামীকাল সেই আনন্দের দিন। দিনকে বরণ করে নিতে চলছে নানা প্রস্তুতি। যার মধ্যে অন্যতম হচ্ছে খাওয়া-দাওয়া।
এই ঈদে বাদশাহি ও সুস্বাদু খাবার ঘরেই রান্না করতে পারেন। এমনই কয়েকটি রেসিপি শিখুন।

রোজ শরবত
একটা মাস রোজা রেখে ঈদের দিন সকালে পান করতে পারেন এই রিফ্রেশিং শরবত। রোজ রোজ শরবত একটি জনপ্রিয় পানীয়। খুব সহজ ও দ্রুত তৈরি করা যায় সামান্য উপকরণ দিয়েই।
উপকরণ
সুগার সিরাপ, গোলাপ ফ্লেভার ও গোলাপ পাপড়ি, গোলাপ এসেন্স, দুধ।

প্রণালি
একটি পাত্রে ফ্লেভার ও গোলাপের পাপড়ি নিন। এতে সুগার সিরাপ ভালো করে একসঙ্গে মেশান। এরপর রোজ এসেন্স ও দুধ মেশান। গোলাপের শরবত তৈরি। পরিবেশনের জন্য একটি সুন্দর ২৪০ মিলিলিটার শরবতের সিরাপ নিন। তাতে ঠান্ডা পানি মিশিয়ে রাখুন। ভালো করে মিশিয়ে পরিবেশন করুন।
কাশ্মীরি পোলাও
ঈদের দিন দুপুরে একটু ভারী খাবার খেতে চান অনেকেই। চাইলে ভুড়িভোজের অংশ হিসেবে রান্না করতে পারেন কাশ্মীরি পোলাও। জানুন এই পোলাও তৈরির রেসিপি।

একটি গামলায় দুধ, ক্রিম, চিনি ও লবণ মেশান। পোলাওয়ের জন্য ভাত হয়ে গেলে আলাদা করে রাখুন। এবার একটি প্যানে ঘি দিন। তাতে আস্ত জিরে, দারচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ দিন।
এরপর পানি ঝরানো পোলাও ভাত দিয়ে ভালো করে ঘিতে ভাজুন। এবার দুধের মিশ্রণটি দিন। প্রয়োজন হলে হাফ কাপ পানি দিতে পারেন। এবার মাঝারি আঁচে আরও একটু সেদ্ধ হতে দিন। হয়ে গেলে পোলাওয়ের সঙ্গে পছন্দের ড্রাই ফ্রুটসগুলি মিশিয়ে দিয়ে ধীরে ধীরে নেড়ে নিন। গোলাপের পাপড়ি ছড়িয়ে গরম গরম কাশ্মীরি পোলাও পরিবেশন করুন।
এজেড