images

লাইফস্টাইল

২০২৪ সালে যেসব রাশির মানুষের ভাগ্যে পরিবর্তন আসবে

লাইফস্টাইল ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২৩, ০২:২৪ পিএম

দেখতে দেখতে ২০২৩ সালের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। আর মাত্র দুই ‍দিন পরেই উঠবে ২০২৪ সালের সূর্য। নতুন বছর কেমন কাটবে তা নিয়ে অনেকের মনেই আগ্রহ রয়েছে। 

জ্যোতিষ গণনা অনুযায়ী গ্রহ-নক্ষত্রের শুভ সংযোগের প্রভাবে ২০২৪ সালে একাধিক সুফল পেতে পারেন ৬ রাশির জাতকরা। ক্যারিয়ার, ব্যবসায়ে লাভের সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্যও এই বছরটি ঠিকঠাক কাটবে। পরিশ্রমের দ্বারা ফলাফল পাবেন। পারিবারিক, প্রেম, দাম্পত্য জীবন, স্বাস্থ্য কেমন থাকবে, সে সবই জেনে নিন এই প্রতিবেদনে। 

আরও পড়ুন: ২০২৪ সাল কোন রাশির কেমন কাটবে?

২০২৪ সালে একাধিক বড় গ্রহের রাশি পরিবর্তন হবে, যা ব্যক্তির জীবনে প্রভাব বিস্তার করবে। রাহু, কেতু, শনি বছর ভর মীন, কন্যা ও কুম্ভ রাশিতে বিরাজ করবে। অন্য দিকে বৃহস্পতি মেষ থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। এ ছাড়াও অন্যান্য গ্রহগুলি নির্দিষ্ট সময় অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। যার ফলে একাধিক শুভ যোগ তৈরি হবে। এ বছর গজকেশরী, রুচক, বুধাদিত্য, শশ, কেন্দ্র ত্রিকোণ, মালব্য রাজযোগের মতো শুভ যোগের প্রভাব থাকবে। মেষ, কন্যা-সহ একাধিক রাশির জাতকরা এর দ্বারা লাভান্বিত হবেন। আবার সিংহ, ধনু-সহ বেশ কিছু রাশির জাতকরা নিজের জীবনে ওঠা-পড়ার সম্মুখীন হবে। 

horo2

​মেষ বার্ষিক রাশিফল​

মেষ রাশির জাতকরা বুদ্ধিমান, সাহসী হন। আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ হন এই রাশির জাতকরা। সুখ ও বিলাসিতা ভালোবাসেন এরা। ২০২৪ সালের জ্যোতিষ গণনা অনুযায়ী এ বছর মেষ রাশির জাতকদের ওপর বৃহস্পতির আশীর্বাদ থাকবে। আর্থিক জীবনে লাভের একাধিক সুযোগ পাবেন। আয়ের নতুন উৎস উৎপন্ন হবে। লগ্নির জন্যও এই বছরটি অত্যন্ত শুভ। জীবনের প্রথমার্ধে জীবনে আনন্দ থাকবে। ছাত্রছাত্রীদের জন্যও ২০২৪ সাল অত্যন্ত অনুকূল। পরিশ্রম অনুযায়ী ফলাফল লাভ করবেন এই রাশির জাতকরা।

​বৃষ বার্ষিক রাশিফল​

বৃষ রাশির জাতকরা অত্যন্ত আকর্ষক প্রকৃতির হন। হাসিখুশি স্বভাবের হন এই রাশির জাতকরা। নতুন বছরে বৃহস্পতি এই রাশির জাতকদের ওপর সদয় থাকবেন। এ বছর প্রচুর মান-সম্মান লাভ করতে পারবেন বৃষ রাশির জাতকরা। আবার শনি বৃষ রাশির গোচর কোষ্ঠীর সপ্তম স্থানে অবস্থান করবে। এ কারণে মাঝেমধ্যে প্রতিকূল ফলাফল পাবেন বৃষ রাশির জাতকরা। শিক্ষার ক্ষেত্রে এই বছরটি বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত লাভজনক। পরিশ্রমের ফল পাবেন ও পড়াশোনার জন্য বিদেশ যাত্রা করতে পারেন।

​মিথুন বার্ষিক রাশিফল​

মিথুন রাশির জাতকরা বুদ্ধিমান ও পরিশ্রমী। ২০২৪ সালে একাধিক সুসংবাদ পাবেন এই রাশির জাতক। আপনার সমস্ত প্রচেষ্টা সফল হবে। এর পাশাপাশি ধন ও প্রসিদ্ধি লাভের সুযোগ পাবেন মিথুন রাশির জাতকরা। স্বাস্থ্য ভালো থাকবে। কোনও রোগ থাকলে, তা এবার কমবে। চাকরিজীবী জাতকরা চাকরি পরিবর্তনের ভালো সুযোগ পাবেন। আবার ব্যবসায়ীদের জন্যও এই বছরটি অত্যন্ত শুভ। অন্য কোনও ব্যবসায়ে লগ্নি করতে পারেন। এই রাশির ছাত্রছাত্রীদের জন্য বছর অনুকূল।

horo

​কর্কট বার্ষিক রাশিফল​

এই রাশির জাতকরা সংবেদনশীল। নতুন কিছু জানতে ভালোবাসেন এরা। জ্যোতিষ গণনা অনুযায়ী ২০২৪ সালে এই রাশির জাতকরা লাভ অর্জন করতে পারবেন। চাকরিতে পদোন্নতি হতে পারে। আবার এ বছর কোনও যাত্রায় যেতে পারেন এই রাশির জাতক। প্রেম জীবনে জেদ করবেন না, তা না-হলে সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। বড়সড় পরিমাণে অর্থ লগ্নি করবেন না। তা না-হলে লোকসানের সম্ভাবনা রয়েছে। সরকারি চাকরির প্রস্তুতি করছেন যাঁরা, তাদের জন্যও এই বছরটি অত্যন্ত শুভ। পারিবারিক ও দাম্পত্য জীবনে ওঠা-পড়া থাকবে। তবে পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে।

​সিংহ বার্ষিক রাশিফল​

সিংহ রাশির জাতকদের ব্যক্তিত্ব অত্যন্ত প্রভাবশালী। জ্যোতিষ বলছে এই বছরটি আপনাদের জন্য বিশেষ শুভ নয়। বছরের শুরুতে একাধিক সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে নিজের বোধবুদ্ধি প্রয়োগ করে সমস্ত সমস্যা দূর করতে পারবেন। কোনও কাছের মানুষের ব্যবহার আপনাকে কষ্ট দিতে পারে। তবে বছরের শেষের ৬ মাস সিংহ জাতকদের জন্য অনুকূল। পারিবারিক জীবন ভালো কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে নতুন সম্পত্তি ক্রয় করতে পারবেন। সিংহ রাশির ছাত্রছাত্রীদের জন্য় এই বছরটি বিশেষ শুভ নয়। কঠিন পরিশ্রম করতে হবে, তখনই সুফল লাভ করবেন।

​কন্যা বার্ষিক রাশিফল​

জ্যোতিষ বলছে কন্যা রাশির জাতকরা বুদ্ধিমান, বিচক্ষণ, চতুর-চালাক হন। ২০২৪ সাল কন্যা রাশির জাতকদের অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে। চারদিক থেকে লাভ অর্জন করতে পারবেন কন্যা রাশির জাতকরা। তবে অসুস্থ হতে পারেন। তাই নিজের স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। বছরের প্রথমার্ধ প্রেম, বিবাহ ও সন্তানের জন্য অত্যন্ত ভালো। কাজকর্মের জন্য বছর খুব ভালো। তবে সতর্ক থাকতে হবে। কিছু ব্যয় বাড়তে পারে। তাই ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করুন। মা-বাবার সঙ্গে সম্পর্ক উন্নত হবে। পরিবারের প্রয়োজনীয়তা পূরণ করতে পারবেন।

hro

​তুলা বার্ষিক রাশিফল​

তুলা রাশির জাতকদের ২০২৪ সাধারণ কাটবে। শনির প্রভাবে জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। পরিবারে কোনও ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। এ বছরের তুলা রাশির জাতকদের স্বাস্থ্য অনুকূল থাকবে। এ বছর গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা করে থাকলে,তা কিনতে পারবেন। প্রেম ও পেশাগত জীবনের জন্য বছরের দ্বিতীয়ার্ধ খুবই ভালো। চাকরিজীবীদের পদোন্নতি হতে পারে। আয়ের নতুন পথ প্রশস্ত হবে। ছাত্রছাত্রীরা এ বছর মিশ্র ফলাফল লাভ করবেন। পরিবারের কোনও সদস্য সরকারি চাকরি পেতে পারেন। এর ফলে তিনি প্রসন্ন হবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কে ওঠাপড়া লেগে থাকবে, তবে পরিস্থিতি সাধারণ থাকবে।

​বৃশ্চিক বার্ষিক রাশিফল​

বৃশ্চিক রাশির জাতকদের জন্য ২০২৪ সাল খুবই ভালো কাটবে। সমস্ত গ্রহের শুভ প্রভাব থাকবে এই রাশির জাতকদের ওপর। জীবনের সমস্ত ক্ষেত্রে ভালো পরিমাণে সাফল্য লাভ করবেন। শনির কারণে কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে দুশ্চিন্তিত হবেন না। কারণ সেই সমস্যার সমাধান করতে পারবেন। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। পরিবারের কোনও সদস্যের বিবাহের যোগ রয়েছে। প্রেম জীবনের জন্য এই বছরটি অত্যন্ত শুভ। সামান্য কথা কাটাকাটি হলেও আপনাদের সম্পর্ক মজবুত থাকবে। তবে এই রাশির দম্পতিদের ২০২৪ সালে একাধিক ওঠাপড়ার মুখোমুখি হতে হবে। সারা বছর একে অপরকে সহযোগিতা প্রদান করবেন। চাকরি ও ব্যবসার জন্য সময় অনুকূল। ছাত্রছাত্রীদের কঠিন পরিশ্রম করতে হবে, তখনই সফল হবেন।

​ধনু বার্ষিক রাশিফল​

ধনু রাশির অষ্টম কক্ষে বৃহস্পতি ও দ্বাদশ কক্ষে শনি অবস্থান করছে। ২০২৪ সাল আপনাদের জন্য মাঝারি ফলদায়ী। আর্থিক জীবনে সামান্য সমস্যায় পড়বেন। কঠিন পরিশ্রমের পর ভালো পরিণাম পাবেন। লগ্নির আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে ভুলবেন না। পারিবারিক সুখ-শান্তি বিঘ্নিত হবে। স্বাস্থ্য দুর্বল থাকতে পারে। প্রেম জীবনের জন্য সময় অনুকূল নয়। বছরের দ্বিতীয়ার্ধে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। ছাত্রছাত্রীদের জন্য বছর ভালো।

​মকর বার্ষিক রাশিফল​

২০২৪ সালের ভবিষ্যফল গণনা অনুযায়ী বছরের প্রথম অংশ মকর জাতকদের জন্য অত্যন্ত শুভ। আপনার তৈরি পরিকল্পনা আপনাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে। পরিবারে শান্তি বজায় থাকবে, পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক প্রেম থাকবে। আবার মকর রাশির অবিবাহিত জাতকদের জন্যও এই বছরটি অনুকূল। পারিবারিক ও দাম্পত্য জীবন সুখে কাটবে। সরকার দ্বারা সম্মানিত হতে পারেন। এর ফলে সমাজে আপনাদের মান সম্মান বাড়বে। তবে ছাত্রছাত্রীদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে। বছরের দ্বিতীয়ার্ধে ভেবেচিন্তে লগ্নি করুন।

​কুম্ভ বার্ষিক রাশিফল​

২০২৪ সালে মিশ্র ফলাফল লাভ করবেন কুম্ভ রাশির জাতকরা। পরিবারের সদস্যদের সঙ্গে মতভেদ হতে পারে। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্যের কারণে চিন্তিত হতে পারেন এই রাশির জাতক। এ কারণে অধিক দৌড়ঝাপ করতে হবে। এ বছর সমস্ত ধরনের বাদ-বিবাদ এড়িয়ে চলুন, তা না-হলে আইনি মামলায় জড়িয়ে পড়তে পারেন। এই রাশির প্রেমীরা সাফল্য লাভ করতে পারেন। দাম্পত্য জীবন সুখে কাটবে। কর্মক্ষেত্র বিস্তার লাভ করবে। ছাত্রছাত্রীদের জন্য এই বছরটি শুভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো পরিণাম পাবেন।

এজেড