images

আইন-আদালত

মিরপুরের শাহ আলী মাজারের ৭৫ বিঘা জমি উদ্ধার কেন নয়: হাইকোর্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৩ ডিসেম্বর ২০২২, ০৬:৪৫ পিএম

রাজধানী মিরপুরের শাহ আলী (হজরত শাহ আলী বোগদাদী রহ.) মাজারের বেদখলে থাকা সম্পত্তি উদ্ধার করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে মাজার পরিচালনায় বর্তমান কমিটি বাতিলের নির্দেশ কেন দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি করে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মাদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আজ আদালতে রিটের পক্ষে শুনানি করেন এন এ এম আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট মো. সালাহ উদ্দিন শিকদার ও খালেকুজ্জামান, সৈয়দ মোহাম্মাদ।

রিটকারী আইনজীবী জানান, মিরপুর শাহ আলী মাজারের ওয়াকফ সম্পত্তি রয়েছে ৭৫ বিঘা। এসব সম্পত্তি ভোগ দখল করছে মাজার কমিটির তদারকিতে দোকান মালিকরা।

আইনজীবী আরও জানান, ২০২১ সালের ১৮ অক্টোবর মাজার পরিচালনার জন্য দুই বছর মেয়াদী ২৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টুকে সভাপতি করা হয়।

এআইএম/জেবি