Dhaka Mail Logo

আইন-আদালত

নারীর প্রতি বৈষম্য দূর করতে হাইকোর্টের রুল

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ মার্চ ২০২২, ০২:৩২ পিএম

চাকরি, সামাজিক অবস্থান ও উত্তরাধিকারের ক্ষেত্রে সব ধর্ম-বর্ণের ছেলে-মেয়ে, পুরুষ ও নারীর ক্ষেত্রে বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৮ মার্চ) বিচারপতি মো. রইস উদ্দিনের একক হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এ আদেশ দেন।
আন্তর্জাতিক নারী দিবসের দিনে আদালত থেকে দেওয়া হলো এ রুল।

আইন মন্ত্রণালয়ের সচিব, নারী ও শিশু মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট বেঞ্চের সহকারী অ্যাটর্নি জেনারেল জাকির হোসেন মাসুদ আদেশের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। 
 
নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপী প্রতিবছর এদিনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়।

জাতিসংঘ ২০২২ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’। এ মূল প্রতিপাদ্যের আলোকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ বছর আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে- ‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’।
 
এ উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সারাদেশে শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
 
এ দিবসকে কেন্দ্র করে গণমাধ্যমও নারীদের অগ্রাধিকার দিয়ে সংবাদ পরিবেশন করছে।

এআইএম/এএস