জ্যেষ্ঠ প্রতিবেদক
২৮ ফেব্রুয়ারি ২০২২, ০২:২৩ পিএম
দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরিচ্যুতির ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত চেয়ে করা রিট আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোস্তাফিজুর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি করেন আইনজীবীরা।
আদালতে শুনানি করেন রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
শরীফ উদ্দিনের ঘটনায় দুর্নীতি দমন কমিশন বাদে সাধারণ পাবলিক কোর্টে আসতে পারেন কি না, এমন প্রশ্নে যুক্তি তুলে ধরেন। তিনি আদালতকে জানান, ঘটনার বিবরণ ও মামলার নথি থেকে জানা যায়, ইতোমধ্যে হাইকোর্টে শরীফ উদ্দিনের বিরুদ্ধে রিটকারী বেলায়েতের নাম উঠে এসেছে তদন্তে। এজন্য বেলায়েত ক্ষোভে তার বিরুদ্ধে রিট করেছেন।
এক পর্যায়ে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান আদালতকে জানান, আমি কনফিউসট শিশির মনির সাহেব শরীফের নাকি দুদকের পক্ষে কাজ করছেন।
এরপর শুনানিতে অংশ নেন খুরশীদ আলম খান। তিনি এখনো দুদকের পক্ষে শুনানি করছেন।
এর আগে বুধবার (২৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন ১০ আইনজীবী।
রিটকারী আইনজীবীরা হলেন মোহাম্মদ শিশির মনির, রেজওয়ানা ফেরদৌস, জামিলুর রহমান খান, উত্তম কুমার বণিক, মোস্তাফিজুর রহমান, মো. তারেকুল ইসলাম, মীর ওসমান বিন নাসিম, সৈয়দ মোহাম্মদ রায়হান, মো. সাইফুল ইসলাম ও মোহাম্মদ নওয়াব আলী।
রিটে দুর্নীতি দমন কমিশন (দুদকের) চেয়ারম্যান, সচিব, কমিশনার (অনুসন্ধান), কমিশনার (তদন্ত), পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) এবং চাকরিচ্যুত সাবেক উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দীনওকে বিবাদী করা হয়েছে।
রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র দেওয়া এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্তিসহ অনিয়মের বিভিন্ন ঘটনার তদন্ত করে আলোচনায় আসা দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিনকে সম্প্রতি অপসারণ করে দুদক।
এআইএম/জেবি