Dhaka Mail Logo

আইন-আদালত

প্রধান বিচারপতির সম্মানে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের নৈশভোজ

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পিএম

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বারিধারায় রাষ্ট্রদূতের বাসভবনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতি মো. রেজাউল হক এবং রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।

এছাড়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং সমাজের বিশিষ্ট নাগরিকেরা নৈশভোজে অংশ নেন।

নৈশভোজের প্রাক্কালে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান ফিলিস্তিনি জনগণের ওপর চলা অবিচারের অবসান এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বনেতৃবৃন্দের প্রতি ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, ‘ফিলিস্তিনি জনগণের মূল প্রত্যাশাই হলো ন্যায়বিচার প্রতিষ্ঠা।’ এ লক্ষ্য অর্জনে বাংলাদেশসহ বিশ্বের সকল মুক্তিকামী মানুষের সংহতি ও অকুণ্ঠ সমর্থন প্রত্যাশা করেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত।

আরএনবি/এএইচ