নিজস্ব প্রতিবেদক
০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পিএম
দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের লন্ডন অবস্থান করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের দেশত্যাগে দেওয়া হলো নিষেধাজ্ঞার আদেশ।
সোমবার (৫ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দিয়েছেন।
আবেদনে বলা হয়েছে, সিদ্দিকী নাজমুল আলমের বিরুদ্ধে বিধি-বহির্ভূতভাবে অর্থ উপার্জন করে নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে স্থানান্তরপূর্বক বৈধতা দেওয়ার চেষ্টা এবং বিদেশে অর্থ পাচারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলমান রয়েছে।
আরও বলা হয়েছে, সিদ্দিকী নাজমুল দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের জন্য তার বিদেশ গমন রহিত করা আবশ্যক।
এএইচ