Dhaka Mail Logo

আইন-আদালত

৯৯৯ সেবায় বিলম্ব ও ‘জিরো এফআইআর’ নিয়ে হাইকোর্টের রুল

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট ২০২৬, ০২:২৯ এএম

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রমে বিলম্ব, বারবার কল অন্যত্র স্থানান্তর এবং দ্রুততম সময়ে পুলিশি সহায়তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যর্থতার অভিযোগে রুল জারি করেছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী সায়কা কবির জিতি জনস্বার্থে দায়ের করা একটি রিটে পিটিশনার ইন পারসন হিসেবে নিজেই শুনানি করেন।

বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি নিয়ে সংশ্লিষ্টদের প্রতি দুই সপ্তাহের রুল জারি করেন।

রুলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রমে বিলম্ব, বারবার কল অন্যত্র রিডাইরেক্ট করা, কার্যকর জিপিএস-ভিত্তিক লোকেশন ও কলার শনাক্তকরণ ব্যবস্থা বজায় রাখতে ব্যর্থতা, নিকটতম ফবঢ়ষড়ুবফ পুলিশ ফোর্স, টহল দল বা ইউনিট দ্রুত মোতায়েনে ব্যর্থতা এবং কার্যকর ‘জিরো এফআইআর’ ব্যবস্থা প্রণয়ন, বাস্তবায়ন ও বজায় রাখতে ব্যর্থতার কারণে সময়মতো পুলিশি সুরক্ষা এবং আইনের সুরক্ষা পাওয়ার অধিকার ক্ষুণ্ন হওয়াকে কেন সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদের আলোকে বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

রিটে বিবাদী করা হয়েছে ১. বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে, ২. পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), ৩. জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পরিচালক/অফিসার ইনচার্জকে এবং তথ্য ও ৪. সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে।

এএইচ