images

আইন-আদালত

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত

নিজস্ব প্রতিবেদক

১১ জুন ২০২৬, ০১:০০ এএম

সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করা হয়েছে।

বুধবার (১০ জুন) হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন মঞ্জুর করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেন। 

একই সঙ্গে হাইকোর্টের রায় নিয়ে করা আপিল শুনানির জন্য আগামী ১৬ জুন দিন ধার্য করা হয়েছে।

এদিন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অপর আপিলকারী আইনজীবী আহসানুল করিম ও বদিউল আলম মজুমদারের পক্ষে ছিলেন আইনজীবী কারিশমা জাহান।

গত বছরের ২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় তিন মাসের মধ্যে প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে রায় দেন হাইকোর্ট। 

বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সে রায় দেন। গত ৭ এপ্রিল পূর্ণাঙ্গ সে রায় প্রকাশ করেন হাইকোর্ট।

এএইচ