নিজস্ব প্রতিবেদক
০১ জুন ২০২৬, ০৬:০৮ পিএম
সুপ্রিম কোর্টের ‘বিজয় ৭১’ ভবনের ৮ম তলায় টয়লেটের পাশে গ্রিলের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় হাইকোর্টের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১ জুন) দুপুর ১টার পর তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম কামাল উদ্দিন। তিনি হাইকোর্টের বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের জমাদার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আজ দুপুর ১টার পর আমরা সুপ্রিম কোর্টের বিজয় ৭১ ভবনের ৮ম তলা থেকে একজনের মরদেহ উদ্ধার করি। নিহতের নাম কামাল উদ্দিন। তিনি বিচারপতি এনায়েত হোসেনের জমাদার হিসেবে কাজ করতেন।
আমরা তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তার মরেদহ উদ্ধারের ঘটনায় আমরা বিস্তারিত তদন্ত করছি। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
একেএস/এফএ