নিজস্ব প্রতিবেদক
২২ এপ্রিল ২০২৬, ০১:০২ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ আসনে কারচুপির অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্ট সংশ্লিষ্ট সব ব্যালট পেপার, ফল শিটসহ নির্বাচনি নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দিয়েছেন আদালত।
জানা যায়, এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি ভোট পেয়েছিলেন ৯১ হাজার ৮৮৯। আর বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ ১ লাখ ২৫ হাজার ৫৪৩ ভোট পেয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করে জামায়াত।
>> আরও পড়ুন
আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির।
এমএইচএইচ/ এএস