images

সারাদেশ

বালু ট্রাকভর্তি থেকে ভারতীয় জিরা জব্দ

জেলা প্রতিনিধি

১৮ এপ্রিল ২০২৬, ১২:৪৩ এএম

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর বিশেষ অভিযানে প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, এর আগে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার মাধবপুরের নোয়াহাটি নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়। 

তল্লাশি করে দেখা যায়, ট্রাকটিতে থাকা বালুর নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিপুল পরিমাণ জিরা লুকানো রয়েছে। জিরাগুলো তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। 

জিরাগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এমএইচআর