Dhaka Mail Logo

আইন-আদালত

পদোন্নতি পেয়ে সিনিয়র জেলা জজ হলেন ৪০ বিচারক

নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পিএম

৪০ জন জেলা ও দায়রা জজকে সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জুডিসিয়াল সার্ভিসের ৪০ জন জেলা ও দায়রা জজ পদে যোগদানের তারিখ থেকে পাঁচ বছর পূর্ণ হওয়ার পর সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে বেতন ক্রম অনুযায়ী পদোন্নতি দেয়া হলো।

পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজরা হলেন এ এন এম মোরশেদ খান, আবু সালেহ মো. সালাহউদ্দিন খাঁ, মো. আবদুল মজিদ, কনিকা বিশ্বাস, মোহাম্মদ সাদেকুর রহমান, মাসুদ করিম, মোহাম্মদ ওসমান গণি, মোহাম্মদ সাইদুর রহমান গাজী, মেহেরুন্নেসা, জান্নাতুল ফেরদাউস চৌধুরী, আবুল কাশেম, এজিএম আল মাসুদ, মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক, এ ই এম ইসমাইল হোসেন, তারিক মোর্শেদ সিদ্দিকী।

তালিকায় আরও রয়েছেন গোলাম আযম, তহিদুল ইসলাম, ফেরদৌস আরা, মোহাম্মদ রেজাউল করিম, প্রদীপ কুমার রায়, শরীফ এ এম রেজা জাকের, হায়দার আলী খোন্দকার, বজলুর রহমান, মোহাম্মদ ওসমান হায়দার, এ এম জুলফিকার হায়াত, মোহাম্মদ সাইফুর রহমান, রেজাউল করিম, রাশেদ কবির, নুরুল আলম মোহাম্মদ লিপু, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

পদোন্নতি পাওয়া বাকি বিচারকরা হলেন জিয়াউর রহমান, নাজমুল হক শ্যামল, এম এ হামিদ, মুহাম্মদ রফিকুল ইসলাম, সৈয়দ হাবিবুল ইসলাম, এস এম জিললুর রহমান, আয়েজ উদ্দিন, মোহা. রকিবুল ইসলাম, এস কে এম তোফায়েল হাসান এবং মাকসুদা পারভীন।

এআর