নিজস্ব প্রতিবেদক
০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পিএম
বিচার বিভাগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তাঁদের ৭ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শোকজের চিঠিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে বিরূপ মন্তব্য এবং উসকানিমূলক বক্তব্য দিয়ে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করা হয়েছে। এতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের জারিকৃত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার–সংক্রান্ত নির্দেশনা অমান্য করা হয়েছে, যা অসদাচরণ হিসেবে গণ্য।
চিঠিতে আরও বলা হয়, এ ধরনের কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস শৃঙ্খলা বিধিমালা, ২০১৭–এর বিধি ২ (চ) (২) অনুযায়ী চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত হওয়া হয়েছে, যা অসদাচরণের সামিল।
এ অবস্থায় উল্লিখিত অভিযোগের বিষয়ে পত্র পাওয়ার ৭ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিল করতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এআর