images

আইন-আদালত

সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পিএম

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবুল হাসানকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে আজ আইন মন্ত্রণালয়ের সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আবুল হাসানের সহকারী অ্যাটর্নি জেনারেল পদের নিয়োগ আদেশ বাতিলক্রমে তাকে উক্ত পদের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দিয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুহা. মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরী।

এফএ