images

আইন-আদালত

বিচারকের ছেলে হত্যা: সারাদিন কালো ব্যাজ ধারণ করে চলবে বিচারকাজ

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ নভেম্বর ২০২৫, ১০:৪৭ এএম

রাজশাহীর মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান তৌসিফকে হত্যার ঘটনায় আজ (রোববার) সারাদিন কলো ব্যাজ ধারণ কর্মসূচি গ্রহণ করেছেন বিচারকরা।

রোববার (১৬ নভেম্বর) ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন জাজেস এসোসিয়েশনের সভাপতি আমিরুল ইসলাম।

তিনি বলেন, আজ সারাদিন সারাদেশে কর্মরত সব বিচারক কালো ব্যাজ ধারণ করে বিচারিক কাজ সম্পাদন করবেন।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগরীর ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হন নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ। হামলাকারী লিমন মিয়া (৩৫) তাদের পূর্ব পরিচিত। তার হামলায় হাসপাতালের চার নম্বর কেবিনে ভর্তি আছেন তাওসিফের মা তাসমিন নাহার লুসী (৪৪)।

এছাড়া ধস্তাধস্তিতে হামলাকারী নিজেও আহত হয়ে হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন। পরে তাকে হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এআইএম/এএইচ