images

আইন-আদালত

বিচারকের ছেলে হত্যা: আসামি লিমন ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম

রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে তার ছেলেকে হত্যার ঘটনায় গ্রেফতার লিমন মিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শনিবার (১৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এই আদেশ দেন।

এদিন আসামি লিমনকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে লিমনকে রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে, পুলিশি হেফাজতে থাকা অবস্থায় লিমনকে গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি দেওয়ায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু সুফিয়ানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। নোটিশে তাকে ১৯ নভেম্বর আদালতে সশরীরে উপস্থিত হয়ে জবাব দাখিল করতে বলা হয়েছে।

গত ১৩ নভেম্বর তেরখাদিয়া এলাকায় বাড়িতে ঢুকে মেট্রোপলিটন সেশন জজ আব্দুর রহমানের ছেলে তৌসিফ রহমান সুমনকে (১৬) কুপিয়ে হত্যা করেন আসামি লিমন এবং জজের স্ত্রীকে আহত করেন। 

এএইচ