Dhaka Mail Logo

আইন-আদালত

প্রধান বিচারপতির বাসায় হামলায় বিএনপি নেতা শাহজাদা মিয়ার জামিন

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৬ মে ২০২৪, ০৫:৪৬ পিএম

প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগ করা চার মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ফরিদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি বীমুক্তিযোদ্ধা মো. জহিরুল হক শাহজাদা মিয়াকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (৬ মে) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে তিনি আগাম জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে আট সপ্তাহের আগাম জামিন দেন।

আজ আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী নিতাই রায় চৌধুরী।

আরও পড়ুন

সিরিয়াল অনুযায়ী মামলার শুনানি হবে: প্রধান বিচারপতি

আদালত থেকে বেরিয়ে নিতাই রায় চৌধুরী জানান, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ঢাকা বিভাগীয় কমিশনারের অফিস ভাঙচুরের অভিযোগে করা চার মামলায় হাইকোর্ট বেঞ্চে বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল হক শাহজাদা মিয়া হাজির হয়ে আগাম জামিন আবেদন কারলে আদালত আগামী আট সপ্তাহের জন্য তার জামিন মঞ্জু করেন।

জামিনের মেয়াদ শেষ হওয়ার পর তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

এআইএম/জেবি