images

চাকরি

এসএসসি পাসে মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৯০ হাজার 

চাকরি ডেস্ক

২২ এপ্রিল ২০২৩, ০৩:১৯ পিএম

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। মেইনটেন্যান্স সুপারভাইজার পদে জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৭ মে। 

পদের নাম: মেইনটেন্যান্স সুপারভাইজার (ডেপুটি)

পদ সংখ্যা: ১টি 

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস 
স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এইচভিএসি, সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইন্ডাস্ট্রিয়াল উড টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। 

অভিজ্ঞতা: ফ্যাসালিটি ম্যানেজমেন্টে অন্তত ৫ বছরের চাকরির অভিজ্ঞতা (এর মধ্যে স্টাফ মেইনটেন্যান্স স্টাফ সুপারভিশনে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে) 

অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি ভাষায় অবশ্যই সাবলীল হতে হবে (ভাষা দক্ষতার পরীক্ষা নেওয়া হতে পারে) 
প্রার্থীদের মেডিকেল ও সিকিউরিটি সার্টিফিকেশনে উত্তীর্ণ হতে হবে

বেতন: মাসিক বেতন ৯০,০০০ টাকা

অন্যান্য সুযোগ-সুবিধা: সপ্তাহে দুই দিন ছুটিসহ মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক করুন

আবেদনের সময়সীমা: ৭ মে, ২০২৩

এনএম