Dhaka Mail Logo

চাকরি

চাকরি দেবে নগদ, সপ্তাহে ২ দিন ছুটিসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড ও বিমা

চাকরি ডেস্ক

২৯ নভেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

নগদ লিমিটেড সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। তবে এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, স্বাস্থ্য/চিকিৎসা বিমা, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা ৫ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ

বিভাগ: প্রাইসিং অ্যান্ড বিজনেস প্ল্যানিং

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার

অন্যান্য যোগ্যতা

এমএফএস এবং টেলকো খাতে কাজের দক্ষতাকে অগ্রাধিকার দেয়া হবে। 

মাইক্রোসফট এক্সেলে দক্ষ হতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ১-৩ বছর, তবে ফ্রেশারদেরও সুযোগ রয়েছে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

আরও পড়ুন: আকিজ বশির গ্রুপে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, সপ্তাহে ২ দিন ছুটি, স্বাস্থ্য/চিকিৎসা বিমা, উৎসব বোনাস ২টি
 
কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৫ ডিসেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

এএ