Dhaka Mail Logo

চাকরি

অভিজ্ঞতা ছাড়াই সাংবাদিক নিয়োগ দেবে যমুনা টিভি, লাগবে স্নাতক

চাকরি ডেস্ক

২৯ নভেম্বর ২০২৬, ১০:৫০ এএম

যমুনা টেলিভিশনের তাদের ডিজিটাল বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘নিউজরুম এডিটর’ ও ‘নিউজরুম এডিটর (কনটেন্ট)’ পদে এই নিয়োগ হবে। এই পদে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে প্রার্থীকে অবশ্যই ভালো কণ্ঠের অধিকারি এবং উচ্চারণ শুদ্ধ হতে হবে। যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা ৪ ডিসেম্বরের মধ্যে এই পদে আবেদন করতে পারবেন। ফলাফলের অপেক্ষায় থাকা প্রার্থীদেরও আবেদনের সুযোগ রয়েছে।

পদের নাম ও বিবরণ

Picture

প্রতিষ্ঠানের নাম: যমুনা টেলিভিশন

পদসংখ্যা: নির্ধারিত নয়

১. পদের নাম: নিউজরুম এডিটর

বিভাগ: ওয়েব ডেস্ক অথবা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট ডেস্ক

দায়িত্বসমূহ

দ্রুত ও নির্ভুলভাবে সংবাদ লেখা, সম্পাদনা ও প্রকাশ করা।

রিপোর্টারদের পাঠানো তথ্য থেকে সংবাদ ও টিভি স্ক্রিপ্ট তৈরি করা। 

রিপোর্টার ও সম্পাদকদের মধ্যে সমন্বয় করা।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক, ফলের অপেক্ষায় থাকা প্রার্থীরাও আবেদন করতে পারবেন

অন্যান্য যোগ্যতা

শুদ্ধ ও দ্রুত বাংলা লেখার দক্ষতা। 

ইংরেজি ভালো বোঝার সামর্থ্য।

স্পষ্ট যোগাযোগ এবং চাপের মধ্যে শান্ত থাকার সক্ষমতা।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

Circular

২. পদের নাম: নিউজরুম এডিটর (কনটেন্ট)

বিভাগ: ডিজিটাল বিভাগ

দায়িত্বসমূহ

ডিজিটাল ভিডিওর জন্য গবেষণা ও ফিচার স্ক্রিপ্ট লেখা।

ভয়েসওভার দেওয়া, প্রয়োজনে ক্যামেরার সামনে উপস্থাপনা।

খবর, ইস্যু ও ট্রেন্ড থেকে নতুন আইডিয়া ও ফরম্যাট তৈরি।

ভিডিও এডিটর ও ডিজাইনারদের সঙ্গে মিলে কনটেন্ট তৈরি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক, ফলের অপেক্ষায় থাকা প্রার্থীরাও আবেদন করতে পারবেন

অন্যান্য যোগ্যতা

ভালো কণ্ঠ এবং শুদ্ধ ও স্পষ্ট বাংলা উচ্চারণ।

আকর্ষণীয় ফিচার স্ক্রিপ্ট লেখার দক্ষতা।

কৌতূহলী, সৃজনশীল এবং সমসাময়িক বিষয়ে খোঁজখবর রাখেন।

শিফটভিত্তিক ও ছুটির দিনে কাজ করার মানসিকতা থাকতে হবে।

ক্যামেরার সামনে সাবলীল হলে অগ্রাধিকার।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: যমুনা টেলিভিশন প্রধান কার্যালয়, যমুনা ফিউচার পার্ক কমপ্লেক্স, বারিধারা, ঢাকা-১২২৯।

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন ফরম পূরণ করতে এই লিংকে ক্লিক করুন।

ফরম পূরণে কারিগরি সমস্যা হলে ই-মেইলে আবেদন করতে পারবেন। অন্যথায় ই-মেইলের আবেদন গ্রহণযোগ্য হবে না। 

ই-মেইল ঠিকানা: [career@jamunatv.net]

আবেদনের সময়সীমা: ৪ ডিসেম্বর ২০২৬

নির্দেশনা

শুধু বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা, ভয়েস টেস্ট ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

কর্তৃপক্ষ যেকোনো আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার সংরক্ষণ করে।

এএ