চাকরি ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ এএম
আরএফএল গ্রুপ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে ২০ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ ডিগ্রিধারী হতে হবে। এই পদে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। ২৮ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
বিভাগ: ব্র্যান্ড
পদসংখ্যা: ২০
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা
অভিজ্ঞতা: প্রয়োজন নেই
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
আরও পড়ুন: আকিজ বশির গ্রুপে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: যাতায়াত সুবিধা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, বার্ষিক বেতন পর্যালোচনা, বছরে দুটি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ (লিভ এনক্যাশমেন্ট), প্রাণ-আরএফএলের আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে কেনাকাটার সুবিধা
কর্মস্থল: বাড্ডা, ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২৮ ডিসেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ