Dhaka Mail Logo

চাকরি

ডাক বিভাগের ২৯৫ শূন্য পদে নিয়োগ, আবেদন করতে পারবে যারা

চাকরি ডেস্ক

২৮ নভেম্বর ২০২৬, ১২:০৬ পিএম

বাংলাদেশ ডাক বিভাগ ১১ ক্যাটাগরিতে ২৯৫ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোস্টমাস্টার জেনারেলের দপ্তর, কেন্দ্রীয় সার্কেল, ঢাকার অধীন বিভিন্ন দপ্তর ও ইউনিটে এই নিয়োগ হবে।  রাজস্ব খাতভুক্ত এসব শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ডাক বিভাগ

বিভাগ: পোস্টমাস্টার জেনারেলের দপ্তর, কেন্দ্রীয় সার্কেল, ঢাকা এবং এর আওতাধীন অফিসসমূহ

মোট পদসংখ্যা: ২৯৫

ক্যাটাগরি: ১১

শিক্ষাগত যোগ্যতা: পদভেদে এসএসসি, অষ্টম শ্রেণি বা সমমান পাস

অন্যান্য যোগ্যতা: কয়েকটি পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা ও বিশেষ দক্ষতা থাকতে হবে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ১৮-৩২ বছর, ৩০ নভেম্বর ২০২৬ তারিখে

চাকরির ধরন: সরকারি, ফুল টাইম

আরও পড়ুন: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থায় ৭৪৬ পদে নিয়োগ, জেএসসি পাসেও আবেদন

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন ফি: টেলিটকের সার্ভিস চার্জ সহ ৫৬ টাকা।

আবেদন শুরু: ৩০ নভেম্বর ২০২৬, সকাল ১০টা

আবেদনের সময়সীমা: ৩০ ডিসেম্বর ২০২৬, বিকাল ৫টা

নির্দেশনা

বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ