চাকরি ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ১০:০৫ এএম
পল্লী বিকাশ কেন্দ্রে (পিবিকে) সহকারী পরিচালক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট ও পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম ওডি ও পিএমএস বিভাগে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম), ব্যবসায় প্রশাসন (এমবিএ), অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। আগ্রহীরা ই-মেইল/ডাকযোগে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: পল্লী বিকাশ কেন্দ্র (পিবিকে)
পদের নাম: সহকারী পরিচালক
বিভাগ: অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট ও পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম
পদসংখ্যা: ১
দায়িত্বসমূহ
প্রতিষ্ঠানের সার্বিক কর্মদক্ষতা বৃদ্ধি, জনবল পরিকল্পনা, কর্মী ধরে রাখার কৌশল এবং এইচআরএমএস/এইচআরআইএস ব্যবস্থার কার্যকর ব্যবহার নিশ্চিত করা।
প্রতিষ্ঠানের কৌশলগত ও পরিচালন লক্ষ্যমাত্রাকে সুস্পষ্ট কেপিআইতে রূপান্তর, বার্ষিক কর্মদক্ষতা মূল্যায়ন পরিচালনা, শাখা ও পোর্টফোলিও সম্প্রসারণের জন্য জনবলের চাহিদা নির্ধারণ এবং তথ্য-উপাত্তভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা।
পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম (পিএমএস) ও কেপিআই কাঠামো তৈরি এবং বার্ষিক কর্মদক্ষতা মূল্যায়ন পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
পাশাপাশি জনবলের চাহিদা নিরূপণ, কর্মী ধরে রাখার কৌশল তৈরি, কর্মীদের চাকরি ছাড়ার প্রবণতা বিশ্লেষণ এবং এইচআরএমএস/এইচআরআইএস প্ল্যাটফর্ম পরিচালনায় সক্ষম হতে হবে।
অ্যাডভান্সড এমএস এক্সেল, ডেটা রিপোর্টিং ও ভিজ্যুয়ালাইজেশন টুলস ব্যবহারে পারদর্শিতা এবং প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ের ব্যবস্থাপনার সঙ্গে সমন্বয়ের দক্ষতাও প্রয়োজন।
শিক্ষাগত যোগ্যতা: মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম), ব্যবসায় প্রশাসন (এমবিএ), অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর
অন্যান্য যোগ্যতা
ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান (এমএফআই), এনজিও, ব্যাংক অথবা একাধিক শাখাবিশিষ্ট প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞদের অগ্রাধিকার
অভিজ্ঞতা: ৭-১০ বছর, এর মধ্যে কমপক্ষে ৩ বছর তত্ত্বাবধায়ক বা ব্যবস্থাপনা পর্যায়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: প্রধান কার্যালয়, তবে প্রয়োজনে আঞ্চলিক ও শাখা কার্যালয়ে নিয়মিত মাঠ পর্যায়ের পরিদর্শন করতে হবে
অন্যান্য সুবিধা: ৬ মাসের শিক্ষানবিশকাল শেষে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক বেতন বৃদ্ধি, অর্জিত ছুটি নগদায়ন ও কর্মী কল্যাণ তহবিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে
আবেদন শেষ: ৩ ডিসেম্বর ২০২৬
আবেদন যেভাবে: ই-মেইল/ডাকযোগে
আরও পড়ুন: ১১০ শূন্য পদে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে পদক্ষেপ
প্রয়োজনীয় কাগজপত্র: প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও লিখিত আবেদনের সঙ্গে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের সনদের ফটোকপি এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
ডাক ঠিকানা: প্রধান নির্বাহী কর্মকর্তা, পল্লী বিকাশ কেন্দ্র, ওয়াসী টাওয়ার, ৫৭২/কে (১১তলা), মিরপুর ডিওএইচএস রোড (ইসিবি চত্বরের কাছে), মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা-১২০৬।
আবেদনের সময় খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
ই-মেইল ঠিকানা: [pbkhrd@gmail.com]
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ