চাকরি ডেস্ক
২৭ নভেম্বর ২০২৬, ১১:১৩ এএম
অমর একুশে বইমেলা ২০২৭-এ প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্য তাদের প্যাভিলিয়নে বিক্রয়কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পার্ট টাইম ভিত্তিতে এই নিয়োগ হবে। এই পদে ফ্রেশাররা আবেদন করতে পারবেন। তবে বইমেলায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা ২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ঐতিহ্য
পদের নাম: বিক্রয়কর্মী
পদসংখ্যা: নির্ধারিত নয়
দায়িত্বসমূহ
বইমেলায় ঐতিহ্যের প্যাভিলিয়নের সার্বিক বিক্রয় কার্যক্রমে সহায়তা করা।
আবেদনের যোগ্যতা: অভিজ্ঞদের অগ্রাধিকার, তবে নতুনরাও আবেদন করতে পারবেন।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: বেসরকারি, পার্ট টাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [oitijjhyapr@gmail.com]
আবেদনপত্রটি ওয়ার্ডফাইল এবং পিডিএফ ফাইল আকারে ই-মেইল করতে হবে। ই-মেইলে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ২ ডিসেম্বর ২০২৬
এএ