Dhaka Mail Logo

চাকরি

চাকরি দেবে দ্য ডেইলি স্টার, আবেদন করতে পারবেন যারা

চাকরি ডেস্ক

২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৮ পিএম

দ্য ডেইলি স্টার মার্কেটিং ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা ও বাস্তবায়নে ৩ থেকে ৪ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহীদের ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদনের আহ্বান জানানো হয়েছে।

পদের নাম ও বিবরণ

Circular

প্রতিষ্ঠানের নাম: দ্য ডেইলি স্টার

পদের নাম: মার্কেটিং ম্যানেজার 

বিভাগ: মার্কেটিং

পদসংখ্যা: র্নিধারিত নয়

দায়িত্বসমূহ

ডিজিটাল, সোশ্যাল, প্রিন্ট এবং অন-গ্রাউন্ড চ্যানেলগুলোতে ক্যাম্পেইন পরিকল্পনা ও বাস্তবায়ন করা।

ব্যবসায়িক লক্ষ্যগুলোকে ক্যাম্পেইন ব্রিফ, সৃজনশীল ধারণা, চ্যানেল পরিকল্পনা এবং বাজেটে রূপান্তর করা।

নির্ধারিত সময়ের মধ্যে এবং বাজেটের ভেতরে ক্যাম্পেইন সম্পন্ন করতে অভ্যন্তরীণ টিম, এজেন্সি ও ভেন্ডরদের সঙ্গে সমন্বয় করা।

ক্যাম্পেইনের পারফরম্যান্স পর্যবেক্ষণ করা এবং সেই ফলাফল কাজে লাগিয়ে ভবিষ্যতের ক্যাম্পেইনগুলো আরও উন্নত করা।

আবেদনের যোগ্যতা

মার্কেটিং বা বিজ্ঞাপনী সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার

একাধিক ক্যাম্পেইন ও স্টেকহোল্ডার পরিচালনা করার সক্ষমতাসহ শক্তিশালী যোগাযোগ ও প্রজেক্ট ম্যানেজমেন্ট দক্ষতা।

অভিজ্ঞতা: ৩-৪ বছর

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

আরও পড়ুন: ডিজিটাল মিডিয়া বিভাগে সাংবাদিক নিয়োগ দেবে নাগরিক টিভি

বয়সসীমা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: অনলাইন

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: ৩০ নভেম্বর ২০২৬

এএ