চাকরি ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট তাদের মহিলা শাখায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।অ্যাডমিন অফিসার (মহিলা) পদে মোট ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং সংশ্লিষ্ট কাজে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞ হতে হবে। আগ্রহীরা ১৫ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের মাসে ২৫,০০০ থেকে ৩৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট
পদের নাম: অ্যাডমিন অফিসার
পদসংখ্যা: ৩
দায়িত্বসমূহ
শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা ও সমন্বয় করা; আবেদন যাচাই, প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্ট সংগ্রহ, ভর্তি রেকর্ড সংরক্ষণ এবং সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ নিশ্চিত করা।
শিক্ষার্থীদের তথ্য, ভর্তি, ব্যাচ, উপস্থিতি, পেমেন্ট, স্কলারশিপ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে এন্ট্রি, হালনাগাদ ও সংরক্ষণ করা।
ভর্তি-সংক্রান্ত তথ্য, শিক্ষার্থী তালিকা, রিপোর্ট, ফাইল ও অন্যান্য প্রশাসনিক নথি সুশৃঙ্খলভাবে সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী প্রতিবেদন প্রস্তুত করা।
প্রশিক্ষণার্থী ও অভিভাবক/যোগাযোগকারীদের প্রয়োজনীয় তথ্য প্রদান এবং ভর্তি, ক্লাস, পরীক্ষা ও অন্যান্য কার্যক্রমে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা।
আরও পড়ুন: চাকরি দেবে ওয়ালটন, গ্র্যাচুইটি ও লাঞ্চসহ পাবেন যেসব সুবিধা
কম্পিউটার, প্রিন্টার, ইন্টারনেট, নেটওয়ার্ক ও অন্যান্য অফিস IT সরঞ্জামের সাধারণ সমস্যা সমাধান করা এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট টেকনিক্যাল সাপোর্টের সঙ্গে যোগাযোগ করা।
প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অফিসিয়াল চিঠিপত্র, নোটিশ, সভার কার্যবিবরণী, মাসিক প্রতিবেদন ও অন্যান্য প্রশাসনিক ডকুমেন্ট প্রস্তুত ও সংরক্ষণ করা।
প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠান, পরীক্ষা, ওরিয়েন্টেশন, প্রশিক্ষণ কার্যক্রম ও অন্যান্য কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতা ও সমন্বয় করা।
কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী অন্যান্য প্রশাসনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর, সিএসসি/ আইটি বিষয় ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার
অন্যান্য যোগ্যতা
কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার ইনস্টলেশন, রক্ষণাবেক্ষণ এবং সাধারণ ট্রাবলশুটিং সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
উইন্ডোজ অপরেটিং সিস্টেম, এমএস অফিস এবং গুগল ওয়ার্কস্পেস ব্যবহারে দক্ষ হতে হবে।
মৌলিক নেটওয়ার্কিং, ইন্টারনেট ও অফিসের আইটি সংক্রান্ত সাধারণ সমস্যা শনাক্ত ও সমাধানের ধারণা থাকতে হবে।
বাংলা ও ইংরেজি-উভয় ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে।
অফিস ব্যবস্থাপনা, ডকুমেন্টেশন, তথ্য সংরক্ষণ, রিপোর্ট প্রস্তুত ও রেকর্ড ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে।
পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন এবং এমআইএস/প্রশাসনিক সফটওয়্যার ব্যবহারে দক্ষদের অগ্রাধিকার
অভিজ্ঞতা: ৩-৫ বছর
প্রার্থীর ধরন: নারী
বয়সসীমা: ২৫-৩৫ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: ২৫,০০০-৩৫,০০০ টাকা
অন্যান্য সুবিধা: দুপুরের খাবার, নিরাপদ, সহযোগিতাপূর্ণ ও পারিবারিক কর্মপরিবেশ, শুক্রবার ও সরকারি ছুটির দিন বন্ধসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
কর্মস্থল: বাড্ডা, ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ১৫ ডিসেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ