চাকরি ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ১০:৫২ এএম
সময়ের আলো প্রবাস সংবাদকর্মী বা প্রতিনিধি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্য, ভারত, ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আফ্রিকার যেকোনো দেশে বসবাসরত প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই প্রবাসের খবর তুলে ধরতে আগ্রহী এবং ক্যামেরার সামনে প্রমিত বাংলায় সাবলীল উপস্থাপনায় দক্ষ হতে হবে। আগ্রহীদের ৫ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে ই-মেইলে আবেদর করার আহ্বান জানানো হয়েছে।
পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: সময়ের আলো
পদের নাম: প্রবাস প্রতিনিধি
পদসংখ্যা: নির্ধারিত নয়
দেশ: মধ্যপ্রাচ্য, ভারত, ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও আফ্রিকার যেকোনো দেশ
আবেদনের যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই প্রবাসের খবর তুলে ধরতে আগ্রহী হতে হবে।
ক্যামেরার সামনে প্রমিত বাংলায় সাবলীলভাবে কথা বলায় দক্ষ হতে হবে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
আরও পড়ুন: সাংবাদিক নিয়োগ দেবে ডিবিসি নিউজ, আবেদন করতে পারবেন যারা
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [shomoyeralodigitalcv@gmail.com]
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের সময়সীমা: ৫ ডিসেম্বর ২০২৬
এএ