Dhaka Mail Logo

চাকরি

মেঘনা গ্রুপে চাকরি, আবেদন করতে পারবেন যারা

চাকরি ডেস্ক

২৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ এএম

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ তাদের লজিস্টিকস, মেঘনা পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড (কারখানা কমপ্লেক্স) বিভাগে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  এজিএম পদে এই নিয়োগ হবে। যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এই পদে আবেদন করতে পারবেন। তবে এমবিএ ডিগ্রধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। আর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, লজিস্টিকস বা অপারেশনস ম্যানেজমেন্টে পিজিডি/পেশাগত সনদ থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। ২৩ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

পদের নাম ও বিবরণ
 
প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

পদের নাম: এজিএম

বিভাগ: লজিস্টিকস, মেঘনা পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড (কারখানা কমপ্লেক্স)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/এমবিএ ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, লজিস্টিকস বা অপারেশনস ম্যানেজমেন্টে পিজিডি/পেশাগত সনদ থাকলে অগ্রাধিকার

অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর 

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই

আরও পড়ুন: ৫০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ, পাবেন বিমা ও প্রভিডেন্ট

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: নারায়ণগঞ্জ

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৩০ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

এএ