Dhaka Mail Logo

চাকরি

সাংবাদিক নিয়োগ দেবে ডিবিসি নিউজ, আবেদন করতে পারবেন যারা

চাকরি ডেস্ক

২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ পিএম

ডিবিসি নিউজে সাংবাদিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জয়েন্ট নিউজ এডিটর এবং নিউজরুম এডিটর পদে এই নিয়োগ হবে। আগ্রহীরা ২৭ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

Circular

প্রতিষ্ঠানের নাম: ডিবিসি নিউজ

পদসংখ্যা: নির্ধারিত নয়

১. পদের নাম: জয়েন্ট নিউজ এডিটর 

শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর

অন্যান্য যোগ্যতা

মার্জিত উপস্থাপনা/আচার-ব্যবহার।

দৃঢ় সম্পাদকীয় বিচারবোধ, নিউজ সেন্স, নেতৃত্ব এবং টিম পরিচালনার দক্ষতা।

অভিজ্ঞতা: ৮-১২ বছর

২. পদের নাম: নিউজরুম এডিটর 

শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক

অন্যান্য যোগ্যতা

সংবাদ নিয়ে দৃঢ় বোঝাপড়া।

সম্পাদকীয় দক্ষতা এবং চাপের মধ্যে কাজ করার সক্ষমতা।

অভিজ্ঞতা: উল্লেখ নেই

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: রিপোর্টার নিয়োগ দেবে দৈনিক জাতীয় অর্থনীতি

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: ই-মেইল

ই-মেইল ঠিকানা: [hr@dbcnews.tv]

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। 

আবেদনের সময়সীমা: ২৭ নভেম্বর ২০২৬

নির্দেশনা

শুধু সংক্ষিপ্তভাবে বাছাইকৃত প্রার্থীদের সঙ্গে পরবর্তী মূল্যায়নের জন্য যোগাযোগ করা হবে।

এএ