চাকরি ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম
ভিওডি বাংলা তাদের মাল্টিমিডিয়া বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোজো রিপোর্টার পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে কমপক্ষে স্নাতক পাস ও সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞ হতে হবে। আগ্রহীরা ২৮ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ভিওডি বাংলা
পদের নাম: মোজো রিপোর্টার
বিভাগ: মাল্টিমিডিয়া
পদসংখ্যা: নির্ধারিত নয়
দায়িত্বসমূহ
মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই এবং সংবাদ প্রতিবেদন তৈরি করা।
মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ, সাক্ষাৎকার গ্রহণ ও প্রয়োজনীয় ফুটেজ সংগ্রহ করা।
আরও পড়ুন: স্নাতক পাসেই ইনডিপেনডেন্ট টেলিভিশনে চাকরি, আবেদনযোগ্য যারা
সমসাময়িক ঘটনা, জনদুর্ভোগ, অপরাধ, সামাজিক সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেদন তৈরি করা।
ক্যামেরার সামনে সাবলীলভাবে সংবাদ উপস্থাপন ও পিটিসি (PTC) প্রদান করা।
প্রয়োজন অনুযায়ী লাইভ রিপোর্টিং ও ভিডিও কনটেন্ট তৈরি করা।
নির্ধারিত সময়ের মধ্যে সংবাদ ও কনটেন্ট সরবরাহ নিশ্চিত করা।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক
অন্যান্য যোগ্যতা
ক্যাপকাট, কিনমাস্টার অথবা সমমানের ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহারে দক্ষতা।
ফেসবুক, ইউটিউবসহ ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম সম্পর্কে স্পষ্ট ধারণা।
শুদ্ধ উচ্চারণ, সাবলীল উপস্থাপনা ও লেখার দক্ষতা।
বাংলায় দ্রুত টাইপ করার দক্ষতা।
আরও পড়ুন: থমসন ফাউন্ডেশনে সাংবাদিকতাসহ ৬০টির বেশি নতুন কোর্সে ভর্তির সুযোগ
অনলাইন সাংবাদিকতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে সম্যক ধারণা থাকা।
আকর্ষণীয় শিরোনাম তৈরি ও ছবি সম্পাদনায় (ফটোশপ) পারদর্শী হওয়া।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: ঢাকা
আবেদনের সময়সীমা: ২৮ নভেম্বর ২০২৬
আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।
এএ