Dhaka Mail Logo

চাকরি

থমসন ফাউন্ডেশনে সাংবাদিকতাসহ ৬০টির বেশি নতুন কোর্সে ভর্তির সুযোগ

চাকরি ডেস্ক

২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম

বিশ্বজুড়ে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং শেখার সুযোগ করে দিতে সম্পূর্ণ নতুন রূপে আত্মপ্রকাশ করেছে থমসন ফাউন্ডেশনের জনপ্রিয় ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘জার্নালিজম নাউ’। আপগ্রেডেড এই প্ল্যাটফর্মে সমসাময়িক ও যুগোপযোগী নতুন সব কোর্স কনটেন্ট যুক্ত করা হয়েছে।

প্ল্যাটফর্মটি ‘জার্নালিজম নাউ’ নামে একটি বিশেষ মোবাইল অ্যাপও চালু করেছে। এই অ্যাপের মাধ্যমে যেকোনো সময় সাংবাদিকেরা সহজেই নিজেদের সুবিধামতো প্রশিক্ষণ নিতে পারবেন। চলুন জেনে নিই যেসব বিষয়ে কোর্স করা যাবে- 

Picture

যাদের জন্য এই প্লাটফর্ম

জার্নালিজম নাউ মূলথ বিশ্বব্যাপী সাংবাদিক ও যোগাযোগকর্মীদের একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম। প্রযুক্তির ক্রমবর্ধমান পরিবর্তনের সঙ্গে গণমাধ্যমজগতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পেশাজীবীদের নিরবচ্ছিন্নভাবে প্রস্তুত করার লক্ষে বিভিন্ন কোর্স যুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

উদ্ভাবনী ও ইন্টারঅ্যাকটিভ এই সঅনলাইন কোর্সগুলো বিশ্ব সাংবাদিকতার অঙ্গনের শীর্ষস্থানীয় ও অভিজ্ঞ ব্যক্তিত্বদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত। এটি বিশ্বের যেকোনো প্রান্তের সাংবাদিকদের জন্য উন্মুক্ত।

যে বিষয়ে কোর্স রয়েছে

বর্তমান সময়ের সাংবাদিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কয়েকটি জনপ্রিয় কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে ‘কাভারিং ওয়ার অ্যান্ড কনফ্লিক্ট’ কোর্সটি অন্যতম। এই কোর্সে যুদ্ধ ও সংঘাতপূর্ণ এলাকার সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সঠিক ও সংবেদনশীল ভাষা ব্যবহারের গুরুত্ব, সংঘাতে বেঁচে যাওয়া ভুক্তভোগীদের সাক্ষাৎকার নেওয়ার কৌশল এবং সংগৃহীত ভিডিও ও ছবি যথাযথভাবে আর্কাইভ বা সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত শেখানো হয়। ডিজিটাল এই যুগে ভুয়া তথ্যের আগ্রাসন রুখতে ‘রিথিংকিং ডিজইনফরমেশন’ শীর্ষক বিশেষ কোর্সও রয়েছে।

সাংবাদিকেরা দৈনন্দিন সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে সরাসরি এই জ্ঞান প্রয়োগের উপযোগী করে কোর্সগুলো সাজানো হয়েছে।

অন্য যেসব বিষয়ে কোর্স আছে

সমসাময়িক বৈশ্বিক সংকটগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ অন্যতম। বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে প্ল্যাটফর্মটিতে তিনটি স্বতন্ত্র মডিউলের একটি পূর্ণাঙ্গ সিরিজ রাখা হয়েছে। এই সিরিজের প্রথম অংশটি ‘এনভায়রনমেন্টাল জার্নালিজম: হোয়াই লোকাল ম্যাটার্স’ সাজানো হয়েছে। এটি মূলত তথ্যের উৎস অনুসন্ধানকে কেন্দ্র করে সাজানো।

এই কোর্সে স্থানীয় পর্যায়ের পরিবেশগত ঘটনাগুলো গভীর অনুসন্ধান এবং সেগুলোর সঙ্গে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য যোগসূত্র খুঁজে বের করার কৌশল শেখানো হয়।

সিরিজের দ্বিতীয় অংশ গুরুত্ব দেওয়া হয়েছে স্টোরিটেলিংয়ে উপস্থাপনকৌশলের ওপর। এই কোর্সে শেষে সাংবাদিকরা কীভাবে পাঠক ও দর্শকদের কাছে আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী উপায়ে পরিবেশগত প্রতিবেদন এবং জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো জনসমক্ষে কার্যকরভাবে উপস্থাপন করা যায় সেসব শিখতে পারবেন।

কোর্সের বিষয়ে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

এএ