চাকরি ডেস্ক
২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৭ এএম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) রাজস্বখাতভুক্ত রেজিস্ট্রেশন সহকারী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে মোট ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে কমপক্ষে উচ্চমাধ্যমিক বা সমমান পাস হতে হবে। আগ্রহীরা ২৪ নভেম্বর থেকে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)
পদের নাম: রেজিস্ট্রেশন সহকারী (জন্ম-মৃত্যু নিবন্ধীকরণ)
পদসংখ্যা: ৬
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস
অন্যান্য যোগ্যতা
কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ করে টাইপ করার গতি থাকতে হবে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: ১৮-৩২ বছর, ২৩ নভেম্বর ২০২৬ তারিখে
চাকরির ধরন: সরকারি, ফুল টাইম
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর
আবেদন যেভাবে: অনলাইন
আরও পড়ুন: ৩৪১ জনকে চাকরি দেবে মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়
আবেদন ফি
টেলিটকের সার্ভিস চার্জসহ সাধারণ প্রার্থীদের জন্য ১১২ টাকা।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ৫৬ টাকা।
আবেদন শুরু: ২৪ নভেম্বর ২০২৬, সকাল ১০টা
আবেদন সময়সীমা: ১৫ ডিসেম্বর ২০২৬, বিকাল ৪টা
নির্দেশনা
২০২৪ সালের ২৫ এপ্রিল একই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ