Dhaka Mail Logo

চাকরি

চাকরি দেবে ইউএস-বাংলা গ্রুপ, আবেদন করতে পারবেন যারা

চাকরি ডেস্ক

২৩ নভেম্বর ২০২৬, ১০:৫৫ এএম

ইউএস-বাংলা গ্রুপ তাদের মার্কেট রিসার্চ অ্যান্ড পাবলিক পার্সেপশন বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিনিয়র এক্সিকিউটিভ পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই পরিসংখ্যান, উন্নয়ন অধ্যয়ন, সামাজিক বিজ্ঞান বিষয়ে বিএসসি অথবা মার্কেটিংয়ে বিবিএ ডিগ্রিধারী হতেহবে। ২২ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা গ্রুপ

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ

বিভাগ: মার্কেট রিসার্চ অ্যান্ড পাবলিক পার্সেপশন

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: পরিসংখ্যান, উন্নয়ন অধ্যয়ন, সামাজিক বিজ্ঞান বিষয়ে বিএসসি অথবা মার্কেটিংয়ে বিবিএ 

অন্যান্য যোগ্যতা: বাজার গবেষণা, জনমত গবেষণা, সামাজিক গবেষণা বা ভোক্তা অন্তর্দৃষ্টি বিষয়ক পেশাগত দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ৩-৫ বছর 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: কমপক্ষে ২৬ বছর

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: মেরী স্টোপস বাংলাদেশে মার্কেটিং অফিসার পদে চাকরি

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

কর্মস্থল: ঢাকা

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ৫ ডিসেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ