চাকরি ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পিএম
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি চিফ বিজনেস অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রার্থীকে অবশ্যই স্নাতক/স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। ৩৫ থেকে ৪৮ বছর বয়সী নারী ও পুরুষ ৩০ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের বেতন ছাড়াও গ্র্যাচুইটি, মুনাফার অংশ, বিমা, পারফরম্যান্স বোনাস, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস দেওয়া হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
পদের নাম: চিফ বিজনেস অফিসার
বিভাগ: ইলেকট্রিক ভেহিকেল
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ স্নাতকোত্তর অথবা এমবিএ ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ব্যবসায়িক নেতৃত্বে দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ১০-২০ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আরও পড়ুন: আকর্ষণীয় বেতনে রূপায়ন গ্রুপে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড ও লাঞ্চ
বয়সসীমা: ৩৫-৪৮ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: গ্র্যাচুইটি, মুনাফার অংশ, বিমা, পারফরম্যান্স বোনাস, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
কর্মস্থল: ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের সময়সীমা: ৩০ নভেম্বর ২০২৬
এএ