চাকরি ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পিএম
রূপায়ন গ্রুপ তাদের সেলস বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে এই নিয়োগ হবে। ২১ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের আকর্ষণীয় বেতন ছাড়াও টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: রূপায়ন গ্রুপ
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: সেলস
পদসংখ্যা: ১০
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/বিএসসি
অন্যান্য যোগ্যতা: নির্দিষ্ট সফটওয়্যার প্রোগ্রামের মাধ্যমে বিক্রয় প্রক্রিয়া পরিচালনায় দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৬ বছর
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: কমপক্ষে ৩২ বছর
আরও পড়ুন: আকিজ বশির গ্রুপে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: আকর্ষণীয় বেতন
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, কোম্পানির পরিবহনে আসন খালি থাকা সাপেক্ষে যাতায়াত (পিক অ্যান্ড ড্রপ) সুবিধা
কর্মস্থল: উত্তরা ১২ নং সেক্টর, ঢাকা
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২১ ডিসেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ