Dhaka Mail Logo

চাকরি

মাইক্রোফাইন্যান্স দাবি প্রকল্পে নিয়োগ দেবে ব্র্যাক, ফ্রেশারদের ‍সুযোগ

চাকরি ডেস্ক

২২ নভেম্বর ২০২৬, ১০:১৩ এএম

ব্র্যাক এনজিও তাদের মাইক্রোফাইন্যান্স দাবি (প্রকল্প কর্মী) বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে। তবে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। নির্বাচিতদের যোগ্যতা অনুযায়ী বেতন ও অন্যান সুযোগ সুবিধা দেওয়া হবে। আগ্রহীরা ২৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট

বিভাগ: মাইক্রোফাইন্যান্স দাবি (প্রকল্প কর্মী)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি। 

অন্যান্য যোগ্যতা: ঋণ বিতরণ, লেনদেনের সঠিক রেকর্ড সংরক্ষণ, পাসবই যাচাই ও নিয়মিত রিপোর্ট প্রস্তুতে দক্ষ।

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: উল্লেখ নেই 

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন: মাইক্রোফিনান্স প্রোগ্রামে ব্রাঞ্চ ম্যানেজার পদে চাকরি দেবে ব্র্যাক

বেতন

স্নাতক/ সমমানের ডিগ্রিধারীদের বেতন ২৩,০০০ টাকা, চাকরি নিয়মিত হওয়ার পর ২৭,৯৩১ টাকা।

স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রিধারীদের বেতন ২৮,০০০ টাকা, চাকরি নিয়মিত হওয়ার পর ৩৪,৫৪৬ টাকা।

অন্যান্য সুবিধা: উৎসব ভাতা, মাতৃত্ব/ পিতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবন বিমা, চাকরি নিয়মিত করা হলে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনসেনটিভ, পারফরম্যান্স বোনাস, বেস্ট এ্যাওয়ার্ড, মোটরসাইকেল ভাতা, যাতায়াত ভাতাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

কর্মক্ষেত্র: মাঠ পর্যায়

কর্মস্থল: যেকোনো স্থান

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২৮ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।

এএ