চাকরি ডেস্ক
২১ নভেম্বর ২০২৬, ০১:১৮ পিএম
গ্লোবাল মাইন্ডস স্কলারশিপের আওতায় ইউরোপের ৪ দেশের ৪টি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ দেওয়া হচ্ছে। ২০২৭ শিক্ষাবর্ষের এ স্কলারশিপে ভর্তি শুরু হয়েছে। ২ বছর মেয়াদি আন্তর্জাতিক এই প্রোগ্রামে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
স্কলারশিপের নাম ও বিবরণ
স্কলারশিপের নাম: গ্লোবাল মাইন্ডস স্কলারশিপ
প্রোগ্রামের মেয়াদ: ২ বছর (৪ সেমিস্টার)
অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সমূহ
১. ইউনিভার্সিটি অব লিমেরিক (ইউএল), আয়ারল্যান্ড
২. ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব লিসবন (আইএসসিটিই), পর্তুগাল
৩. এসডব্লিউপিএস ইউনিভার্সিটি, পোল্যান্ড
৪. ইউনিভার্সিটি অব অসলো (ইউআইও), নরওয়ে
স্কলারশিপের বিবরণ
১ম সেমিস্টারে পর্তুগাল অথবা পোল্যান্ডের যেকোনো একটি দেশে পড়াশোনার সুযোগ থাকবে। ২য় সেমিস্টারে নরওয়ে অথবা আয়ারল্যান্ডে।
৩য় সেমিস্টারে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও গবেষণাভিত্তিক থিসিস সম্পন্ন করতে হবে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর যেকোনো একটিতে অথবা এর বাইরের কোনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করার সুযোগও রয়েছে।
সুযোগ-সুবিধা: সম্পূর্ণ টিউশন ফি, স্বাস্থ্য ও অন্যান্য প্রয়োজনীয় বিমা, যাতায়াত খরচ, ভিসা-সংক্রান্ত খরচ, জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য মাসিক ভাতা।
আবেদনের যোগ্যতা
আগ্রহী শিক্ষার্থীদের আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে সমমানের ডিগ্রি থাকতে হবে।
আরও পড়ুন: বিনামূল্যে ড্রাইভিং শেখার সুযোগ, নারী ও পুরুষ উভয় আবেদনযোগ্য
স্নাতকের শেষ বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, অধ্যয়নরত থাকার প্রমাণপত্র এবং সম্ভাব্য স্নাতক সম্পন্নের তারিখ উল্লেখ করে প্রত্যয়নপত্র জমা দিতে হবে। নির্বাচিত হলে ভর্তির আগে স্নাতক ডিগ্রির সনদ জমা দিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: অনলাইন আবেদন ফরম, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, শিক্ষাগত যোগ্যতার সনদ,
ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র, অধ্যয়নরত থাকার প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে), পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ, ইউরোপাস ফরম্যাটে হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি)।
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২৭ ফেব্রুয়ারি ২০২৭
আবেদন ও স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
এএ