চাকরি ডেস্ক
২০ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম
ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড মেডিকেল প্রমোশন অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরাসরি সাক্ষাৎকারে এই নিয়োগ হবে। প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। নিয়োহপ্রাপ্তদের আকর্ষণীয় বেতনের পাশাপাশি গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, প্রফিট শেয়ার, বার্ষিক বেতন পর্যালোচনা, বোনাস, টিএ/ডিএ এবং মোটরসাইকেল সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড
পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
দায়িত্বসমূহ
চিকিৎসকদের কাছে পেশাদার তথ্য উপস্থাপন করা।
প্রেসক্রিপশন তৈরির মাধ্যমে বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন এবং নতুন বাজার সৃষ্টি করা।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর
অভিজ্ঞতা: প্রয়োজন নেই, শুধু ফ্রেশাররা আবেদনযোগ্য
প্রার্থীর ধরন: পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
কর্মস্থল: যেকোনো স্থান
আরও পড়ুন: মেঘনা গ্রুপে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ
বেতন: আকর্ষণীয়
অন্যান্য সুবিধা: গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, প্রফিট শেয়ার, বার্ষিক বেতন পর্যালোচনা, বোনাস, টিএ/ডিএ এবং মোটরসাইকেল সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে
আবেদন যেভাবে: সরাসরি
প্রয়োজনীয় কাগজপত্র: সিভিরসঙ্গে সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যুক্ত করতে হবে।
আবেদনের ঠিকানা: খাজা এনায়েতপুরী (আর) টাওয়ার, ১৭, বীর উত্তম কে.এম. শফিউল্লাহ রোড (গ্রীন রোড), ঢাকা-১২০৫।
আবেদনের সময়সীমা: ২১ নভেম্বর ২০২৬, সকাল ৮-১০টা
এএ