চাকরি ডেস্ক
২০ নভেম্বর ২০২৬, ১০:৩৮ এএম
ব্যাংক এশিয়া পিএলসি ৬ জেলায় জোনাল লিটিগেশন অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী জেলায় এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই এলএল.বি. (অনার্স) ডিগ্রিধারী হতে হবে। তবে আইনে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। আগ্রহীরা ২৬ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি
পদের নাম: জোনাল লিটিগেশন অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এলএল.বি. (অনার্স) ডিগ্রি, আইনে স্নাতকোত্তর ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
অন্যান্য যোগ্যতা: অর্থ ঋণ মামলা, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট-এর অধীন মামলা, দণ্ডবিধির আওতায় ফৌজদারি মামলা পরিচালনার ক্ষেত্রে প্রমাণিত দক্ষতা থাকতে হবে। যার মধ্যে দুর্নীতি দমন কমিশনের অপরাধ সংক্রান্ত মামলাও অন্তর্ভুক্ত।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই
আরও পড়ুন: স্নাতক পাসে চাকরি দেবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী
আবেদন যেভাবে: অনলাইন
আবেদনের সময়সীমা: ২৬ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ