Dhaka Mail Logo

চাকরি

ইনডিপেনডেন্ট টিভিতে চাকরি, ফ্রেশারদের সুযোগ

চাকরি ডেস্ক

২০ নভেম্বর ২০২৬, ১০:০৮ এএম

ইনডিপেনডেন্ট টেলিভিশন তাদের ব্রডকাস্ট টেকনোলজি বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 
ট্রেইনি ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার পদে এই নিয়োগ হবে। কম্পিউটার সায়েন্স বা সিএসই বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা এই পদে আবেদন করতে পারবেন। প্রার্থীর কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। আগ্রহীরা ২৮ নভেম্বরের মধ্যে ই-মেইলে আবেদন করতে পারবেন।

পদের নাম ও বিবরণ

circular

প্রতিষ্ঠানের নাম: ইনডিপেনডেন্ট টেলিভিশন

পদসংখ্যা: নির্ধারিত নয়

বিভাগ: ব্রডকাস্ট টেকনোলজি 

পদের নাম: ট্রেইনি ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা সিএসই বিষয়ে স্নাতক 

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: নির্ধারিত নয়

আরও পড়ুন: চাকরি দেবে দৈনিক আমাদের সময়, আবেদন করতে পারবেন যারা

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: ই-মেইল

ই-মেইল ঠিকানা: [career@independent24.tv] 

আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের সময়সীমা: ২৮ নভেম্বর ২০২৬

এএ