চাকরি ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ এএম
দেশ টিভি সাংবাদিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ন্যাশনাল ডেস্কে নিউজরুম এডিটর পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ অথবা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। একইসঙ্গে প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহীরা ২৫ নভেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: দেশ টিভি
পদের নাম: নিউজরুম এডিটর (ন্যাশনাল ডেস্ক)
বিভাগ: এনসিএ
দায়িত্বসমূহ
সহজ, সাবলীল ও আকর্ষণীয় ভাষায় স্পষ্ট, সংক্ষিপ্ত এবং মানসম্মত সংবাদ প্রতিবেদন তৈরি করা।
টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য সংবাদ স্ক্রিপ্ট লেখা এবং ভিডিও কনটেন্ট সম্পাদনা করা।
প্রতিবেদক ও মাঠপর্যায়ের সংবাদকর্মীদের সঙ্গে সমন্বয় এবং কার্যকর যোগাযোগ বজায় রাখা।
জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে নিয়মিত অবগত থাকা।
বাংলাদেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে সব ধরনের কনটেন্ট তৈরি ও প্রকাশ নিশ্চিত করা।
শিক্ষাগত যোগ্যতা: গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ অথবা সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে স্নাতক
অন্যান্য যোগ্যতা
অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনার মাধ্যমে একাধিক কাজ ও সময়সূচি দক্ষতার সঙ্গে পরিচালনার সক্ষমতা থাকতে হবে।
যোগাযোগ ও সমন্বয়ের ক্ষেত্রে ভালো দক্ষতা থাকতে হবে।
শুদ্ধ উচ্চারণসহ বাংলা ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষ হতে হবে।
ছবি ও ভিডিও সম্পাদনার সফটওয়্যার সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে।
সংবাদ নির্বাচন ও সম্পাদকীয় মানদণ্ড সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে।
সংবাদ সম্পাদনায় দক্ষতার পাশাপাশি সম্পাদকীয় বিচারবোধ ও তথ্যের নির্ভুলতা নিশ্চিত করার সক্ষমতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ২-৫ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আরও পড়ুন: বণিক বার্তায় চাকরি, আবেদন করতে পারবেন যারা
বয়সসীমা: উল্লেখ নেই
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, প্রতিবছর বেতন পর্যালোচনা, মোবাইল বিলসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
কর্মস্থল: ঢাকা
আবেদনের সময়সীমা: ২৫ নভেম্বর ২০২৬
আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন।
এএ