Dhaka Mail Logo

চাকরি

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসক নিয়োগ, ফেশ্রারদের সুযোগ

চাকরি ডেস্ক

১৬ নভেম্বর ২০২৬, ১০:২৪ এএম

এভারকেয়ার হাসপাতাল তাদের জেনারেল সার্জারি বিভাগে চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্পেশালিস্ট পদে এই নিয়োগ হবে। প্রার্থীকে অবশ্যই মাস্টার অব সার্জারি (এমএস) ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট পদে কমপক্ষে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে ফ্রেশারদেরও আবেদনের সুযোগ রয়েছে। ১৫ নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম ও বিবরণ

প্রতিষ্ঠানের নাম: এভারকেয়ার হাসপাতাল, ঢাকা

পদের নাম: স্পেশালিস্ট 

বিভাগ: জেনারেল সার্জারি

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা: মাস্টার অব সার্জারি (এমএস)

অন্যান্য যোগ্যতা

ওয়ার্ডে চিকিৎসাধীন সার্জিক্যাল রোগীদের নিয়মিত পরিদর্শন (রাউন্ড) করা।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের চিকিৎসার মূল্যায়ন এবং নিয়মিতভাবে তাদের শারীরিক অবস্থার পর্যালোচনায় দক্ষতা। 

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৩ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

বয়সসীমা: ৩০-৩৫ বছর 

কর্মস্থল: ঢাকা

আরও পড়ুন: বিজনেস এনালিস্ট নিয়োগ দেবে মেরী স্টোপস, লাগবে স্নাতকোত্তর

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: অনলাইন

আবেদনের সময়সীমা: ২৯ নভেম্বর ২০২৬

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে ক্লিক করুন। 

এএ